এক্সপ্লোর

জিমেও ‘জুলমবাজি’ শাসকের, ২০ হাজার টাকা চাঁদা চেয়ে মারধর মালিককে

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, দলের নামে চাঁদা তোলা যাবে না। সেই বার্তাকে অগ্রাহ্য করে রাজপুর-সোনারপুরে চাঁদার নামে জুলুমবাজির অভিযোগ উঠল তৃণমূলেরই নেতা-কর্মীদের বিরুদ্ধে। সেই জুলুমবাজির শিকার রাজপুর-সোনারপুরের এক জিম মালিক। জিম মালিকের দাবি, তৃণমূলের বিজয় দিবসের জন্য চাঁদা দিতে অস্বীকার করা থেকেই গোটা ঘটনার সূত্রপাত। রাজপুর সোনারপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে কদমতলা মোড়ে জিম চালান রঞ্জিত মণ্ডল। তাঁর দাবি, ৫ জুন সাত-আটজন তৃণমূলকর্মী তাঁর কাছে এসে কুড়ি হাজার টাকা চাঁদা চান। তিনি এক হাজার টাকা দিতে চাইলেও, তৃণমূলকর্মীরা তা নিতে চাননি। এই ছবি ধরা পড়ে জিমের সিসিটিভি ক্যামেরায়। জিম মালিকের দাবি, এরপর ১৯ জুলাই রাতে তৃণমূল নেতা সঞ্জীব সরকার সহ কয়েকজন জিমে চড়াও হন। সেখানে তখন জিম মালিক রঞ্জিত মণ্ডল এবং ট্রেনার সুমন দত্ত ছিলেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে সঞ্জীব সরকার জিমে ঢুকে মালিককে সপাটে একটি চড় মারেন। এরপর বাকিরা জিমের ট্রেনার সুমন দত্ত এবং জিমের মালিক রঞ্জিত মণ্ডলকে হিড়হিড় করে টানতে টানতে বার করে নিয়ে যায়। জিমের অন্যান্য সদস্যদের অভিযোগ, তৃণমূলকর্মীরা এতটাই মারমুখী ছিলেন যে, তাঁরা এগিয়ে যেতেও সাহস পাননি। সোনারপুর থানায় পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেছেন জিম মালিক রঞ্জিত মণ্ডল। জমা দিয়েছেন সিসিটিভি ফুটেজও। তবে যে সঞ্জীব সরকারকে সিসিটিভি ফুটেজে চড় মারতে দেখা গিয়েছে, তাঁর নাম এফআইআরে নেই। তিনি রঞ্জিত মণ্ডলকে টেনে বার করার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। আরেক অভিযুক্ত বাবুলাল দেবনাথও অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ পাঁচ অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির হুমকি, মারধর, আটকে রাখার অভিযোগে মামলা রুজু করেছে। যদিও সব অভিযোগ অস্বীকার করে, জিমের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযুক্ত তৃণমূল নেতা-কর্মীরা। সেখানে জোরে গান চালানো বা সদস্যদের পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযুক্তরা। যদিও, অন্য জিমের প্রশিক্ষকদের বক্তব্য, জিমে অ্যারোবিকসের সময় মিউজিক বাজে।এরমধ্যে মধ্যে কোনও অস্বাভাবিককত্ব নেই। এই জিমের সদস্যদের পোশাক নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন অভিযুক্তরা। এই বক্তব্যের মধ্যেও কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না জিম প্রশিক্ষকরা। জিমের সিসিটিভি ক্যামেরার ফুটেজে মারধরের ছবি ধরা পড়েছে। হুমকি, মারধর, আটকে রাখার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। যদিও এখনও কেউ গ্রেফতার হয়নি। এই ঘটনায় চরম আতঙ্কে ভুগছেন জিম মালিক। এমনকী, সিসিটিভি ক্যামেররার ফুটেজে যে সঞ্জীব সরকারকে মারধর করতে দেখা গিয়েছে, তাঁর নাম তিনি অভিযোগপত্রে পর্যন্ত রাখতে সাহস পাননি। কেন? তৃণমূল নেতা সঞ্জীব সরকারের দিদি রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। এলাকায় কান পাতলে তাঁর দাপটের কথাও শোনা যায়। তবে তিনি অবশ্য আত্মসমর্থনে এফআইআরে নাম না থাকার বিষয়টিকেই হাতিয়ার করেছেন। তবে এই তৃণমূল নেতা যাই বলুন, এলাকায় তাঁদের দাপট যে কতটা সেটা বোঝা যায় রাজপুর-সোনারপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের কথাতেই। জিম মালিককে মারধর, হুমকির ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী জিম মালিকের দাবি, এরা প্রত্যেকেই তৃণমূলকর্মী। সোমবার সকালে এই অভিযুক্তরা ফের জিমের সামনে জড়ো হন। পাল্টা অভিযোগ তুলতে শুরু করেন, জিম বেআইনিভাবে চলছে। এমনকী, জিমের আড়ালে অশ্লীল কাজকর্ম চলছে বলেও অভিযোগ করেন অভিযুক্তদের কেউ কেউ। যদিও, জিম মালিক এবং জিমের মহিলা সদস্যদের স্পষ্ট দাবি, এখানে সর্বক্ষণ সিসিটিভি ক্যামেরা চলে। চাইলে তার ফুটেজ খতিয়ে দেখা হোক। নিজেদের তত্ত্বপ্রমাণের জন্য এক জিমের সদস্যকেও ধরে আনেন অভিযুক্তরা। তবে সেই সদস্য জানান, জিমে কোনও অশ্লীল কাজ হতে তিনি দেখেননি। পুলিশ সবদিক দেখেই তদন্ত শুরু করেছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget