এক্সপ্লোর

সোমবার থেকে ফের বিজেপির যুব মোর্চার মিছিলে অনুমতি হাইকোর্টের

কলকাতা: বিজেপির যুব সংগঠনের মিছিল ঘিরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা। এই প্রেক্ষিতে আপাতত দু’দিন বিজেপির মিছিল স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ১৫ থেকে ২০ জানুয়ারি ফের ভারতীয় জনতা যুব মোর্চার মিছিল চলবে। স্পেশাল অফিসারের সঙ্গে মিছিলের তদারকিতে থাকবেন একজন ম্যাজিস্ট্রেট। শুক্রবার অবশ্য তৃণমূল-বিজেপি খণ্ডযুদ্ধের মধ্যে আদালত নিযুক্ত স্পেশাল অফিসার রবিশঙ্কর দত্তর গাড়িতেও ভাঙচুর করা হয়। শুক্রবার হাইকোর্টে তিনি জানান, আমি সকাল সাড়ে ৯টায় জোড়াবাগানে যাই। সকাল সাড়ে এগারোটায় মিছিল শুরু হয়। আমার গাড়ি ছিল দু’টি পুলিশের গাড়ির মাঝখানে। হঠাৎই মহম্মদ আলি পার্কের কলাবাগানের কাছে ২০-২৫ জন মারমুখী যুবক তেড়ে আসে। গাড়ির কাচ ভেঙে দেয়। এরপরই মিছিল বন্ধ করে পুলিশের সাহায্য নিয়ে আমি বেরিয়ে আসি। যদিও, রাজ্য আবার স্পেশাল অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এদিন বিচারপতিদের হাতে কলকাতা পুলিশের তোলা কয়েকটি ভিডিও ফুটেজ তুলে দেন অ্যাডভোকেট জেনারেল। বিচারপতিরা ৮ মিনিট ধরে ফুটেজ দেখার পর অ্যাডভোকেট জেনারেল বলেন, ফুটেজে দেখা যাচ্ছে, আদালত নিযুক্ত স্পেশাল অফিসার মুকুল রায়ের সঙ্গে কথা বলেছেন। এটা কেন হবে? আরেকটি ভিডিও ফুটেজ দেখিয়ে অ্যাডভোকেট জেনারেল বলেন, আদালত নিযুক্ত স্পেশাল অফিসার যে গাড়িতে বসে আছেন, তার ড্যাশ বোর্ডে, বিজেপির লোগো রয়েছে। রাজ্য এই স্পেশাল এই অফিসারের উপর আস্থা হারিয়েছে। যদিও, বিজেপির যুব সংগঠনের আইনজীবী দাবি করেন, এই লোগোর সঙ্গে স্পেশাল অফিসারের কোনও যোগ নেই। গাড়িটি সংগঠকদের পক্ষ থেকে দেওয়া হয়, তাদেরই কারও পতাকা গাড়িতে থেকে গিয়েছিল। র‍্যালি ঘিরে খণ্ডযুদ্ধ প্রসঙ্গে অবশ্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এদিন ভারতীয় জনতা যুব মোর্চার আইনজীবীদের উদ্দেশে বলেন, আপনারা ঠিক সময়মতো রোড ম্যাপ দেননি। সেকারণেই সম্ভবত মিছিল নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়েছে। এরপর থেকে আপনারা আগের দিনই রোডম্যাপ দিয়ে দিন। আশা করি, তাহলে সমস্যা হবে না। বিজেপির যুব সংগঠনের আইনজীবী তখন দাবি করেন, রাজ্য পুলিশকে দিয়ে এই কাজ হবে না। তারা মিছিল নিয়ন্ত্রণ করতে পারবে না। এর জন্য কেন্দ্রীয় বাহিনী ডাকা হোক। যদিও, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি একথা শুনে বলেন, আপনারা আগে রোডম্যাপ দিন। তারপরও পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে আমরা বিকল্প পদ্ধতির কথা ভাবতে পারি। এরপরই ১৫ তারিখ থেকে ফের মিছিল শুরুর নির্দেশ দেন বিচারপতিরা।

সেরা শিরোনাম

Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর

ভিডিও

Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর
Abhishek Banerjee |
R. N. Ravi | আজ সকালে লেক গার্ডেনসের শ্রী মুরুগান মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল | #ABPAnanda
Abhishek Banerjee | কী কী ধারায় অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে? | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget