এক্সপ্লোর

বিজেপি নেতার মৃত্যুতে রণক্ষেত্র বাগনান, ১২ ঘণ্টা বন্‍‍ধের ডাক, পুলিশের দাবি করোনাই কেড়েছে প্রাণ!

বিজেপি ও তৃণমূলের অভিযোগ-পাল্টা অভিযোগের পালা চলছে। পুলিশের দাবি, করোনা আক্রান্ত ছিলেন বিজেপি নেতা। তাতেই মৃত্যু হয়েছে তাঁর।

বাগনান: গুলিবিদ্ধ বিজেপি নেতার মৃত্যুতে রণক্ষেত্র বাগনান। অভিযুক্তের বাড়ি ভাঙচুর, আগুন। বিজেপির অভিযোগ, তাদের নেতাকে খুন করেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বৃহস্পতিবার ১২ ঘণ্টার বাগনান বন্‍‍ধের ডাক বিজেপির। টায়ার জ্বালিয়ে চলছে রাস্তা অবরোধ। পুলিশের লাঠিচার্জ। অভিযুক্তের বাড়ি ভাঙচুর আগুন। বিজেপি নেতা খুনের অভিযোগ ঘিরে বুধবার এভাবেই রণক্ষেত্র হয়ে উঠল হাওড়ার বাগনান। স্থানীয় সূত্রে খবর, অষ্টমীর রাতে বাগনানের চন্দনাপাড়া গ্রামে কিংকর মাজি নামে এক বিজেপি নেতাকে গুলি করে দুষ্কৃতীরা। হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী পরিতোষ মাজির বিরুদ্ধে। আহত অবস্থায় প্রথমে কিংকরকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রেফার করা হয় এনআরএস-এ। সেখানেই বুধবার সকালে মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিশ বাহিনী এবং রাফ। এরপরই অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত বিজেপি কর্মীরা। বিজেপি ও তৃণমূলের অভিযোগ-পাল্টা অভিযোগের পালা চলছে। পুলিশের দাবি, করোনা আক্রান্ত ছিলেন বিজেপি নেতা। তাতেই মৃত্যু হয়েছে তাঁর। যদিও মৃতের পরিবার পুলিশের দাবি মানতে নারাজ। মৃত বিজেপি নেতার ভাই দীপঙ্কর মাজি বলেন, ‘গুলি করে মেরেছে শাস্তি দিতে হবে। কোভিড আক্রান্ত ছিল না ও।‘ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত তৃণমূল কর্মী পলাতক।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত, 'অন্ধ ধৃতরাষ্ট্র' বলে আক্রমণ সোনালি গুহর
মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত, 'অন্ধ ধৃতরাষ্ট্র' বলে আক্রমণ সোনালি গুহর
Lakshmir Bhandar Controversy: মহিলা নন, তবুও 'লক্ষ্মীর ভাণ্ডার' নিতেন এই তৃণমূল নেতা ! এবার বড়সড় দুর্নীতির অভিযোগ তুলল BJP
মহিলা নন, তবুও 'লক্ষ্মীর ভাণ্ডার' নিতেন এই তৃণমূল নেতা ! এবার বড়সড় দুর্নীতির অভিযোগ তুলল BJP
Mamata Banerjee:কাকলির ইস্তফা, বারাসাতের দায়িত্বে তাপস চট্টোপাধ্যায়
কাকলির ইস্তফা, বারাসাতের দায়িত্বে তাপস চট্টোপাধ্যায়
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chok Bhanga Chota | জনতার দরবারে উপচে পড়া ভিড়। চাকরিহারা তরুণ-তরুণী থেকে জীবন সায়াহ্নে পৌঁছন বৃদ্ধ, কেউ বাদ নেই | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Suryakumar Yadav: সূর্যকুমারের কেরিয়ার নিয়ে স্রোতের উল্টোদিকে মন্তব্য নির্বাচক কমিটির প্রাক্তন প্রধানের
সূর্যকুমারের কেরিয়ার নিয়ে স্রোতের উল্টোদিকে মন্তব্য নির্বাচক কমিটির প্রাক্তন প্রধানের
Embed widget