এক্সপ্লোর

কলকাতা সহ দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি। ঘূর্ণিঝড় মোরার রেশ, জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও জেলায়। গত কয়েকদিনের মতো এদিনও সকাল থেকে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির পারদ ছিল ঊর্ধ্বমুখী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশিমাত্রায় থাকায় গলদঘর্ম হন শহর এবং জেলার বাসিন্দারা। দুপুর ৩টের পর থেকে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। সাড়ে তিনটে নাগাদ উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আধঘণ্টা ঝড়ের পর নামে মুষলধারে বৃষ্টি। জেলার পাশাপাশি বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয় কলকাতাতেও। মঙ্গলবারই বাংলাদেশ উপকূলের চট্টগ্রামের আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মোরা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই এদিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারই কেরল দিয়ে মূল ভারতীয় ভূখণ্ডে ঢুকেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে এখনও তা এ রাজ্যে আসেনি। আবহবিদদের আশা, রাজ্যে দ্রুত বর্ষা শুরু হবে। পাশাপাশি, ঘূর্ণিঝড় দুর্বল হয়ে ফের নিম্নচাপে পরিণত হওয়ায়, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুরে। বৃহস্পতিবারও মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget