এক্সপ্লোর

Howrah Skeleton Recovered: ডুমুরজলায় ঝোপ থেকে উদ্ধার মানুষের খুলি, হাড়গোড়

পুরসভার কর্মীরা রাস্তার ধারে নর্দমা পরিষ্কার করার সময় ঝোপের মধ্যে মানুষের খুলি দেখতে পান

সুনীত হালদার, ডুমুরজলা (হাওড়া):  ডুমুরজলা হেলিপ্যাড থেকে কিছুটা দূরে ঝোপ থেকে উদ্ধার মানুষের খুলি ও হাড়গোড়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দালালপুকুর এলাকায়।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে হাওড়া পুরসভার কর্মীরা রাস্তার ধারে নর্দমা পরিষ্কার করার সময় ঝোপের মধ্যে মানুষের খুলি দেখতে পান। 

খবর দেওয়া হয় স্থানীয় চ্যাটার্জিহাট থানায়। পুলিশের উপস্থিতিতে ওই কর্মীরা আশপাশের জঙ্গল পরিষ্কার করলে বেশকিছু হাড়গোড় উদ্ধার হয়। 

এলাকার মানুষ জানিয়েছেন, ঘটনাস্থলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় তাঁদের সন্দেহ হয়। খুলি দেখতে পেয়ে তাঁরাই পুলিশকে খবর দেন। 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃতদেহটি অনেকদিন ধরে ওই জায়গায় পড়েছিল। দেহে পচন ধরে খুলি ও হাড় বেরিয়ে পড়ে। 

এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।  চ্যাটার্জিহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।  ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন।

এখানে বলে দেওয়া যাক, গতমাসে কলকাতায় একটি পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে কঙ্কাল উদ্ধার হওয়ার ঘটনা ঘটে। 

উত্তর বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড রোডে অবস্থিত যে পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনা ঘটে, তা পোর্ট ট্রাস্টের হলেও সেটি ভাড়া দেওয়া হয়েছিল বেসরকারি সংস্থাকে।

পুলিশ জানিয়ছে, বেশ কিছুদিন ধরে ফাঁকাই পড়ে ছিল বাড়িটি। সম্প্রতি বৃষ্টির কারণে জল জমে যাওয়ায় কর্মীরা বাড়িটি পরিষ্কার করতে যান। তখনই দেখা যায়, ছাদে পড়ে রয়েছে একটি কঙ্কাল। 

কলকাতা বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, যে পাম্প হাউসের ছাদ থেকে কঙ্কালটি উদ্ধার হয়, তা ২০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। 

পোস্টমর্টেমে জানা যায় নরকঙ্কালটি পুরুষের। পুলিশ জানায়, নরকঙ্কালের অসিফিকেশন টেস্ট ও কেমিক্যাল পরীক্ষা হবে। এদিকে,  ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে কোনও রক্তের দাগ পাওয়া যায়নি। 
 
পাশেই একটি উঁচু জায়গা রয়েছে। পুলিশের অনুমান, সেখান থেকে পড়ে মৃত্যু হতে পারে। সেক্ষেত্রে ইন্টারনাল হ্যামারেজের জেরে মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। 

সেরা শিরোনাম

Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget