এক্সপ্লোর

Howrah: মৃত চিকিত্‍সকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিত্‍সা, হাওড়ায় পুলিশের জালে ভুয়ো ডাক্তার

জেনারেল ফিজিশিয়ান পরিচয়ে এলাকায় ৭ বছর ধরে চিকিৎসা করছিলেন অভিযুক্ত

সুনীত হালদার, হাওড়া: কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর থেকে একের এপর এক ভুয়ো আমলা আর ভুয়ো আধিকারিকের হদিশ মিলেছে রাজ্যে।

ভুয়ো আইএএস, ভুয়ো সিবিআই অফিসার, ভুয়ো সিবিআই-এর আইনজীবী, ভুয়ো পুলিশ অফিসার, ভুয়ো মানবাধিকার কর্মী, ভুয়ো রেলের পদস্থ কর্তা, ভুয়ো সেনা অফিসারের পর, এবার ভুয়ো ডাক্তার।

মৃত চিকিত্‍সকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিত্‍সা করার অভিযোগে হাওড়ার সাঁতরাগাছি থেকে সঞ্জয় কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, জেনারেল ফিজিশিয়ান পরিচয়ে এলাকায় ৭ বছর ধরে চিকিৎসা করছিলেন অভিযুক্ত। সম্প্রতি, কয়েকজন বাসিন্দার সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানান তাঁরা। 

তদন্তে নেমে মঙ্গলবার সন্ধেয় দক্ষিণ বাকসাড়া এলাকায় অভিযুক্তের চেম্বারে হানা দেয় পুলিশ। পুলিশ সূত্রে দাবি, বৈধ কোনও পরিচয়পত্র ও নথি দেখাতে পারেননি অভিযুক্ত। 

উল্টে, অভিযুক্ত যে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিত্‍সা করছিলেন, তা একজন মৃত চিকিত্‍সকের।  রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, নকল নথি তৈরি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

এদিকে, দেবাঞ্জেনের পর পুলিশের জালে রাজ্যে আরেক ভুয়ো আইএএস অফিসার। নদিয়ার কোতয়ালি থানা সূত্রে খবর, সোমবার রাতে নবদ্বীপের একটি বেসরকারি লজে হানা দিয়ে ওই ভুয়ো আইএএস অফিসারকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ সূত্রে দাবি, ধৃতের আসল নাম অদ্বৈত আচার্য। অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় নাম নিয়ে নিজেকে আইএএস অফিসার বলে পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা করতেন তিনি। 

কল্যাণীর বাসিন্দা এক যুবকের অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে ২ লক্ষ ২৫ হাজার টাকা নেন তিনি। শনিবার, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের উপস্থিতিতে কোতোয়ালি থানায় অভিযোগ জানান যুবক। ৪১৯, ৪০৬, ৪২০ ধারা প্রয়োগ করা হয়।

দুদিনের মাথায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। সোমবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে, বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget