এক্সপ্লোর

HS Result 2021: বিক্ষোভের জের, নম্বর বাড়ল আরামবাগ গার্লস স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের

আরামবাগ গার্লস স্কুলে নম্বর বাড়ল ১৩৭ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

মোহন দাস, আরামবাগ: বিক্ষোভ দেখানোর একদিনের মধ্যেই বাড়ল নম্বর উচ্চ মাধ্যমিক অনুত্তীর্ণদের। আরামবাগ গার্লস স্কুলে নম্বর বাড়ল ১৩৭ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। আজই সংশোধিত মার্কশিট হাতে পান পরীক্ষার্থীরা। পাস না করতে পারায় শুক্রবারই স্কুল চত্বরেই ক্ষোভে ফেটে পড়েন অনেক ছাত্রী। তারপরেই বাড়ল নম্বর।

উচ্চমাধ্যমিকে পাস করতে না পারায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় পুড়ুয়ারা। কোথাও রাস্তা অবরোধ-ভাঙচুর, কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। তো কোথাও আবার স্কুলের গেটে ঝোলানো হল তালা। স্কুলের চেয়ার-টেবিল ভাঙচুর। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, অবরোধ, স্থানীয়দের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা। কোথাও পুলিশের লাঠিচার্জ। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পর থেকে এভাবেই রাজ্যের দিকে দিকে শুরু হয় ছাত্র-বিক্ষোভ। দাবি, পাস করাতে হবে প্রত্যেক অকৃতকার্যকে। ফেল করেও পাস করানোর দাবিতে শনিবার সকালে পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগ গার্লস স্কুল।

বৃহস্পতিবার প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। আর এই ফল প্রকাশের পর দেখা যায় আরামবাগ গার্লস স্কুলের ১৩৭ জন পড়ুয়া অকৃতকার্য হয়েছেন। এরপরই  অভিভাবক সহ ছাত্রীরা শুক্রবার স্কুল চত্বরেই বিক্ষোভ দেখান। গোটা বিষয়টি স্কুলের পরিচালন সমিতির সভাপতি উচ্চ  মাধ্যমিক শিক্ষা সংসদে জানান। আজ সংশোধিত মার্কশিট পাওয়ার পর দেখা যায়, কারোর ১৮, কারোর ২০ নম্বর বেড়েছে। সংসদের ভুলেই নম্বর বিভ্রাট, দাবি প্রধান শিক্ষিকার। এই বিষয়ে আরামবাগ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা রাজশ্রী  দে বলেন, আমাদের নম্বর পাঠানোতে কোনও ভুল ছিল না। ওখানে নম্বর বসানোতে সমস্যা ছিল। যাঁদের সমস্যা ছিল তাঁদের নম্বর বেড়েছে। 

উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণদের অভিযোগ জমা নেওয়ার কাজ শুরু হল আজ থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে অভিযোগপত্র নেওয়ার কাজ চলবে ৭ দিন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, স্কুল মারফত অভিযোগ জানাতে হবে পরীক্ষার্থীদের। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ৪০টির বেশি স্কুলের তরফে অভিযোগ এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। রবিবার ছুটির দিনেও সংসদে হাজির হয়েছিলেন সংসদ সভাপতি মহুয়া দাস। তিনি বলেন, "সবাই আসছে, জমা নিচ্ছি, স্কুলের মাধ্যমে আসতে হবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget