এক্সপ্লোর

Coronavirus in Bengal:  বার্নপুরে ইস্কোর স্কুলে তৈরি হচ্ছে কোভিড হাসপাতাল

৭-১০ দিনের মধ্যে চালুর সম্ভাবনা, থাকছে আড়াইশোটা বেড

পশ্চিম বর্ধমান: অতিমারী-কালে সুখবর। পশ্চিম বর্ধমানের বার্নপুরে এবার ইস্কোর স্কুলে তৈরি হতে চলেছে কোভিড হাসপাতাল। বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই হাসপাতাল তৈরি করতে চলেছে ইস্কো কর্তৃপক্ষ। 

আপাতত এই কোভিড হাসপাতালে আড়াইশোটা বেড থাকছে। ধাপে ধাপে বেডের সংখ্যা বাড়ানো হবে বলে ইস্কো কর্তৃপক্ষ জানিয়েছে। 

ইস্কো কারখানা লাগোয়া ছোট দিঘারি বিদ্যাপীঠের পাশেই রয়েছে অক্সিজেন প্ল্যান্ট। ফলে পাইপ লাইনের মাধ্যমে কোভিড হাসপাতালে সহজেই পৌঁছে দেওয়া যাবে অক্সিজেন। 

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ৭-১০ দিনের মধ্যে ইস্কোর এই স্কুলে কোভিড হাসপাতাল চালু হবে বলে জানিয়েছেন জেলাশাসক বিভু গোয়েল।

হাসপাতালের বেডের সমস্যা মেটাতে তৎপর হয়েছে মালদা জেলা প্রশাসনও। জেলার ৪টি হাসপাতালে তৈরি হচ্ছে কোভিড ওয়ার্ড। 

এর মধ্যে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হচ্ছে।  এছাড়া ৫০ বেডের কোভিড ওয়ার্ড তৈরি হচ্ছে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতাল, মিল্কি গ্রামীণ হাসপাতাল ও সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

অন্যদিকে জেলাশাসক জানিয়েছেন, মালদা মেডিক্যাল কলেজে কোভিড বেড ২০০ থেকে বাড়িয়ে আড়াইশো করা হচ্ছে। ইংরেজবাজার মডেল মাদ্রাসা স্কুলের সেফ হোমে বেড সংখ্যা ৭০ থেকে বাড়িয়ে ২০০ করা হচ্ছে। 

কোভিড ওয়ার্ড তৈরি ও বেড বাড়ানোর পাশাপাশি অক্সিজেন সরবরাহের দিকেও নজর দিয়েছে জেলা প্রশাসন।  চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালেঅক্সিজেন প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালদা মেডিক্যাল কলেজে বসানো হচ্ছে ২০ কিলোলিটার ধারণ ক্ষমতার অক্সিজেন ট্যাঙ্ক। 

জেলাজুড়ে বেড সংখ্যা বৃদ্ধির ফলে কোভিড রোগীদের আরও ভাল চিকিত্‍সা পরিষেবা দেওয়া সম্ভব হবে বলেই আশাবাদী প্রশাসন। গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড পজিটিভ হয়েছেন ১৯ হাজার ৪৪১ জন। করোনাকালে সংক্রমণের সর্বকালীন রেকর্ড হল রবিবার। 

শনিবারের থেকে সামান্য কমলেও, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১২৪ জনের। টানা ষষ্ঠদিন দৈনিক মৃত্যু সংখ্যা একশো পেরোল। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় এদিনেও দৈনিক সংক্রমণ প্রায় ৪ হাজার ছুঁয়ে ফেলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বাধিক ৩ হাজার ৯৯৭ জন সংক্রমিত হন উত্তর ২৪ পরগনায়। 

কলকাতায় সংখ্যাটা ৩ হাজার ৯৬৬। একদিনে উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের, একই সময় কলকাতায় ২৮ জনের প্রাণ কেড়েছে করোনা।হু হু করে সংক্রমণ বেড়ে চলায় রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ২৭। 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget