এক্সপ্লোর
প্রশিক্ষিত কর্মী আনা হয়েছিল মুঙ্গের থেকে, ডোমজুড়ে হদিশ মিলল বেআইনি অস্ত্র কারখানার

হাওড়া: ফের রাজ্যে বেআইনি অস্ত্র কারখানার খোঁজ মিলল। হাওড়ার ডোমজুড়ের রায়পুর এলাকায় ওই কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, বিহারের মুঙ্গের থেকে প্রশিক্ষিত কর্মী এনে বন্দুক তৈরি হচ্ছিল ওখানে। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে ডোমজুড়ে অভিযান চালায় দক্ষিণ ২৪ পরগনা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। সেখানেই হদিশ মেলে অস্ত্র কারখানার। একটি বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, কয়েকটি ছিল অর্দ্ধনির্মিত। এছাড়াও পাওয়া গিয়েছে লেদ ও পালিশ মেশিন। এই আগ্নেয়াস্ত্রগুলি ক্যানিংয়ে পাচার করার উদ্দেশ্য ছিল। ধৃতদের জেরা করে কতদিন ধরে এই কারবার চলছে, কারা এর সঙ্গে যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ।
Before You Go
Jadavpur Incident News | "ABVP-এর দায়িত্ব BJP নেয়নি। এটা স্বাভাবিক শিক্ষার সঙ্গে সংযোগ না থাকবে ছাত্রসংগঠন না থাকারই কথা" : Anirban Banerjee

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















