এক্সপ্লোর

খাল বুজিয়ে বেআইনি নির্মাণ, পূর্ব মেদিনীপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

এগরার তৃণমূল নেতা ও পুরপ্রশাসক স্বপন নায়েকের কথায়, এখানকার আগের কাউন্সিলর তিনি এবং ছেলের নেতৃত্বে প্রচুর টাকার হাতবদলে বেআইনি কাজ করিয়েছে।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: খাল বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ। তা ঘিরে পূর্ব মেদিনীপুরের এগরায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। কাটমানির অভিযোগে একে অপরের দিকে আঙুল তুলেছেন পুর প্রশাসক ও কাউন্সিলরপুত্র। যা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও।

খাল বুজিয়ে জবরদখল। বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে পূর্ব মেদিনীপুরের এগরায় ময়দানে তৃণমূলের দুই গোষ্ঠী। সম্মুখসমরে পুরপ্রশাসক বনাম বিদায়ী কাউন্সিলর। মোটা টাকার বিনিময়ে তৃণমূলের বিদায়ী কাউন্সিলর, খাল বুজিয়ে বেআইনি নির্মাণে মদত দিচ্ছেন বলে অভিযোগ পুরপ্রশাসকের। তাই অভিযুক্তকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন এই তৃণমূল নেতা। 

এগরার তৃণমূল নেতা ও পুরপ্রশাসক স্বপন নায়েকের কথায়, 'এখানকার আগের কাউন্সিলর তিনি এবং ছেলের নেতৃত্বে প্রচুর টাকার হাতবদলে বেআইনি কাজ করিয়েছে, বাড়িঘর পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন, দলীয় স্তরে আমরা জানাব যাতে এদের দল থেকে দ্রুত বের করে দেয়।'

বিদায়ী কাউন্সিলরের ছেলে পাল্টা পুরপ্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। এগরার বিদায়ী তৃণমূল কাউন্সিলরের ছেলে তাহের মল্লিকের দাবি, 'স্বপনবাবুর পাশে এমন কয়েকজন আছেন যারা টাকার বিনিময়ে এসব কাজ করছেন, এই ব্যাপারে ওনাদেরর সঙ্গে বড় অঙ্কের ডিল হয়েছে, এই কারণে বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে না। শাসক দলের কোন্দল সামনে আসায় কটাক্ষের সুযোগ ছাড়েনি বিজেপি। এগরার বিজেপি নেতা আশিস নন্দের অভিযোগ, তৃণমূলের কাটমানির খেলার জেরে, পুর এলাকায় নিকাশিব্যবস্থা অবরুদ্ধ। তৃণমূল নেতাদের যত টাকা দেওয়া হবে, তত মিলবে জায়গা। 

এগরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ড দিয়ে বয়ে যাওয়া খালের মাধ্যমে শহরের জল যায়। খাল প্রায় বুজে যাওয়ায় ভরা বর্ষায় প্রচন্ড সমস্যায় এলাকাবাসী। এগরার বাসিন্দা ঝুমা দেশাই রাউত বলছেন, 'আমি রাস্তার পাশে থাকি, জলের উপর বাড়িঘর তৈরি হয়েছে, বৃষ্টি হলে আমাদের বাড়িতে ঢোকে, বারবার পুরসভায় জানিয়েছি তাও কিছু হয়নি।' খাল কার্যত চুরি হয়ে গেছে। তা নিয়ে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। তরজা নয়, এগরাবাসী চাইছেন নিকাশির স্থায়ী সমাধান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget