এক্সপ্লোর

বীরভূমে বিরোধীদের মার, সমর্থকদের গুড়-বাতাসা, ভোট বাতিলের দাবিতে কমিশনে বিজেপি

বীরভূম:  তৃতীয় দফায় বীরভূম জুড়ে বেনিয়মের ছবি। মুরারই-লাভপুরে ভোট দিলে গুড়বাতাসা, চপ-মুড়ি, রসগোল্লা। ময়ূরেশ্বরে মুড়ি-ঘুগনি বিলি শাসক দলের। কর্মীদের খাওয়াচ্ছি, সাফাই তৃণমূলের। এদিকে বিরোধীদের বেধড়ক মার। লাঠির ঘায়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। নানুরের একাধিক গ্রামে আতঙ্কে কেন্দ্রীয় বাহিনীর আশ্বাস সত্ত্বেও ভোট দিতে যাননি গ্রামবাসীরা। নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও অবাধে ঘুরেছেন অনুব্রত মণ্ডল। এরপরই নির্বাচনে বীরভূমে বেনিয়মের অভিযোগে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। ১১টি আসনেই ভোট বাতিলের দাবি তুলেছেন তাঁরা। কমিশনের ফুল বেঞ্চের কাছে যাচ্ছেন বাবুল সুপ্রিয়-নকভিরা। একনজরে দেখে নেব বীরভূমের খণ্ডচিত্র • মুরারইয়ের পাইকড়ে ২১৮ ও ২২১ নম্বর বুথের ভোটারদের ঠাণ্ডা জল ও গুড়-বাতাসা দেন তৃণমূলকর্মীরা।রামপুরহাটের বেলিয়াগ্রামের কৌরবেড়িয়া প্রাথমিক স্কুলের বুথে ভোট বয়কটে সামিল ৭৮৪ জন ভোটার।। উন্নয়ন হয়নি, লোডশেডিংয়ে জেরবার গ্রামের মানুষ। তাই ভোট বয়কটের সিদ্ধান্ত, দাবি গ্রামবাসীদের।ময়ূরেশ্বরের কোটাসুর বিদ্যালয়ে ভোট দেওয়ার পরে মিলছে মুড়ি-ঘুগনি। দুপুরে পাত পেড়ে খাওয়ানোরও আয়োজন হয়েছে বলে দাবি ভোটারদের। অভিযোগের তির শাসকদলের দিকে। যদিও তৃণমূলের সাফাই, এখানে সকলেই দলের কর্মী।লাভপুরের দ্বারকা দাসপাড়া প্রাথমিক শিশুশিক্ষা কেন্দ্রের ১০২ নম্বর বুথে ভোট দেওয়ার পরেই মিলছে গুড়-বাতাসা, চপ-মুড়ি, রসগোল্লা। ভোটারদের দাবি, শাসকদলের লোকজনই খাবার বিলি করছে। নিজেরা খাওয়াদাওয়া করছি, সাফাই তৃণমূলকর্মীদের। পাশের ১০৭ নম্বর বুথেও একই ছবি।নানুরে সিমাইক গ্রামে ভোট দিতে না যাওয়ার নিদান তৃণমূলের। ভয়ে বাড়ির বাইরে বেরোননি ভোটাররা। তাঁদের অভিযোগ, গতকাল গ্রামে এসে ভোট না দেওয়ার ফতোয়া জারি করে যায় তৃণমূলকর্মীরা। সকালে কেন্দ্রীয় বাহিনী গ্রামে গিয়ে ভোটারদের অনুরোধ জানালে, আতঙ্কিত গ্রামবাসীদের প্রশ্ন, বাহিনী চলে গেলে কে তাদের নিরাপত্তা দেবে? ইলামবাজারে বিজেপি ও সিপিএমের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ধৃতেরা তৃণমূলকর্মী।বোলপুরের ইলামবাজারে বুথে ঢোকার সময় হামলা। লাঠি দিয়ে মেরে সিপিএম এজেন্টের মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা। মারধরে জখম আরও এক সিপিএম এজেন্ট। ডুমরুট প্রাথমিক বিদ্যালয়ে ৭৬ নম্বর বুথের ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। আহত সিপিএম এজেন্টকে বোলপুরের সিয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।বোলপুর বিধানসভা কেন্দ্রের ইলামবাজারে আক্রান্ত বিজেপি এজেন্ট ও সমর্থকরা। দুটি ক্ষেত্রেই অভিযোগের তির তৃণমূলের দিকে। ডুমরুট প্রাথমিক বিদ্যালয়ে ৭৬ নম্বর বুথে বিজেপির দুই এজেন্টকে বেধড়ক মারধর করা হয়।বিপদ ঘোষ এক এজেন্টের মাথা ফেটে যায়। ডুমরুট গ্রামে কয়েকজন বিজেপি সমর্থককেও বেধড়ক মারধর করে তৃণমূলকর্মীরা। গুরুতর জখম ২।ইলামবাজার থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি।নানুর কেন্দ্রের ৪৭ নম্বর বুথ সিমাইক নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে সিপিএমের পোলিং এজেন্ট ও ভোটারদের ঢুকতে বাধা। অভিযোগের তিরতৃণমূলের দিকে। পরে কেন্দ্রীয় বাহিনী তাড়া করে ভিড় হঠিয়ে দেয়। এরপরই বুথে ঢুকতে পারেন সিপিএমের পোলিং এজেন্ট ও ভোটাররা।

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
BJP News: বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, মামলা রুজু এন্টালি থানার পুলিশের, দিলীপ রাম-BJP কর্মীদের জিজ্ঞাসাবাদ
বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, মামলা রুজু এন্টালি থানার পুলিশের, দিলীপ রাম-BJP কর্মীদের জিজ্ঞাসাবাদ

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget