এক্সপ্লোর

জলপাইগুড়ি শিশুপাচারকাণ্ড:টানা জেরার পর গ্রেফতার ডিসিপিও সাস্মিতা ঘোষ

কলকাতা: এ যেন রক্ষকই ভক্ষক! যাঁদের হাতে শিশু-সুরক্ষার দায়িত্ব, তাঁদের বিরুদ্ধেই পাচার চক্রে জড়িত থাকার অভিযোগ! শুক্রবার গ্রেফতার হয়েছেন, দার্জিলিঙের শিশু সুরক্ষা আধিকারিক মৃণাল ঘোষ। টানা ৩দিন ধরে জিজ্ঞাসাবাদের পর এবার তাঁর স্ত্রী, জলপাইগুড়ির শিশু সুরক্ষা আধিকারিক সাস্মিতা ঘোষকেও গ্রেফতার করল সিআইডি। স্বামী-স্ত্রী দু’জনেই আপাতত শিশু পাচারকাণ্ডে সিআইডির জালে। সিআইডি সূত্রের দাবি, চন্দনা চক্রবর্তীকে মদত এবং শিশু পাচারের ষড়যন্ত্রে স্বামী মৃণালের মতোই সাস্মিতাও প্রত্যক্ষভাবে সামিল ছিলেন। শুধু তাই নয়, তদন্তকারীরা জানতে পেরেছেন, চন্দনার হোম থেকে শিশু পাচার হচ্ছে জেনেও চুপ ছিলেন জলপাইগুড়ির শিশু সুরক্ষা আধিকারিক। এমনকী সাস্মিতা কিছু বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ। সিআইডি সূত্রে দাবি, পাচারের জন্য শিশুপিছু ২৫ হাজার টাকা করে পেতেন মৃণাল ঘোষ। সাস্মিতাও পাচার-বাবদ চন্দনার কাছ থেকে অর্থ নিতেন বলে দাবি তদন্তকারীদের। সোমবার সকাল থেকে দফায় দফায় সাস্মিতা ঘোষ, বিজেপি নেত্রী জুহি চৌধুরীদের জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এরপর বিকেলে গ্রেফতার করা হয় জলপাইগুড়ির শিশু সুরক্ষা আধিকারিককে। সিআইডি সূত্রে দাবি, আগে সমাজকর্মী হিসেবে কাজ করতেন সাস্মিতা ঘোষ। আর শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রকল্প আধিকারিক ছিলেন তাঁর স্বামী মৃণাল। সেই সময় থেকেই চন্দনার সঙ্গে দম্পতির পরিচয়। তদন্তকারীরা জানতে পেরেছেন, চন্দনাই প্রভাব খাটিয়ে জলপাইগুড়ি ও দার্জিলিঙে শিশু সুরক্ষা আধিকারিক হিসেবে পোস্টিং পাইয়ে দিয়েছিলেন ঘোষ দম্পতিকে। এদিন, মৃণাল ঘোষকে সঙ্গে নিয়ে শিলিগুড়ির কলেজপাড়ায় তাঁদের ফ্ল্যাটে তল্লাশি চালায় সিআইডি। বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। এরই মধ্যে তদন্তকারীরা জানতে পেরেছেন, ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্য দত্তকের নামে ১৭টি শিশু বিক্রি করেন চন্দনা। যে সব দম্পতিকে শিশুগুলি বিক্রি করা হয়েছে, তাঁদের তালিকা তৈরি করেছে সিআইডি। সেই মতো এদিন বেশ কয়েকজন দম্পতিকে ডেকে বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তুমুল বৃষ্টি, বাজ পড়ে রাজ্যে ৫ জনের মৃত্যু
Weather Alert: বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তুমুল বৃষ্টি, বাজ পড়ে রাজ্যে ৫ জনের মৃত্যু
Humayun On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেতে চাইলে আমাকে বলুন..', বড় প্রস্তাব হুমায়ুনের
'মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেতে চাইলে আমাকে বলুন..', বড় প্রস্তাব হুমায়ুনের
Assembly Signature Controversy: বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে হবে হাতের লেখা যাচাই, নমুনা দিতে ব্যাঙ্কশাল কোর্টে তৃণমূল বিধায়ক অরূপ রায়
বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে হবে হাতের লেখা যাচাই, নমুনা দিতে ব্যাঙ্কশাল কোর্টে তৃণমূল বিধায়ক অরূপ রায়
TMC Councillor Arrested: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাঁকে আদালতে নিয়ে গেল পুলিশ ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাঁকে আদালতে পেশ পুলিশের ?

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget