এক্সপ্লোর

Dooars Corona Guidelines: ডুয়ার্সে আসতে হলে মানতে হবে এই শর্ত, পর্যটকদের জন্য জারি নির্দেশিকা

পর্যটকরা হোটেল বুকিং বাতিল করায় বিপাকে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা

রাজা চট্টোপাধ্যায়, ডুয়ার্স: কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় তৎপর প্রশাসন। ডুয়ার্সের বিভিন্ন হোটেল ও রিসর্টে পর্যটক আসার ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে। শর্ত না মানলে কোনও হোটেল অথবা রিসোর্টে মিলবে না জায়গা। 

নির্দেশিকায় উল্লেখ, ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়ার সার্টিফিকেট এবং ৪৮ ঘণ্টা আগে আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকলে তবেই মিলবে হোটেল অথবা রিসর্টে থাকার অনুমতি।

এই পরিস্থিতিতে পর্যটকরা হোটেল বুকিং বাতিল করায় বিপাকে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। জেলাশাসক জানিয়েছেন, পরিস্থিতি বিচার করে ডুয়ার্সের বিভিন্ন এক্সিট পয়েন্টে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। 

করোনা সংক্রমণের ভয় এখনও কাটেনি। চোখ রাঙাচ্ছে তৃতীয় ওয়েভের আশঙ্কা। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন, করোনা বিধি অক্ষরে অক্ষরে মেনে চলুন। তা সত্বেও কার্যত লকডাউন উঠতে না উঠতেই ভিড় জমতে শুরু করেছে  পর্যটনকেন্দ্রগুলিতে। 

শৈলশহর দার্জিলিঙেও পর্যটকদের জন্য জারি হল একগুচ্ছ বাধানিষেধ। ভ্যাকসিনের জোড়া ডোজ না নিলে বা ৭২ ঘণ্টার মধ্যে করা আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ না হলে পর্যটকদের প্রবেশ নিষেধ। 

দার্জিলিঙের জেলাশাসক নির্দেশ দিয়েছেন,  ভ্যাকসিনের জোড়া ডোজ না নিলে, দার্জিলিঙে পর্যটকদের প্রবেশ নিষেধ। অবশ্যই দেখাতে হবে ভ্যাকসিনের দুটি সার্টিফিকেট। 

অথবা, আরটি-পিসিআর পদ্ধতিতে করা ৭২ ঘণ্টার মধ্যে করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে। দুটির মধ্যে একটি না থাকলে, হোটেল বা হোম স্টে-তে থাকা যাবে না। 

পাহাড়ের মতো কঠোর বিধি জারি করেছে সমুদ্রেও। পূর্ব মেদিনীপুর প্রশাসনের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ডাবল ডোজ ভ্যাকসিনেশনের শংসাপত্র অথবা আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট না থাকলে, দিঘায় প্রবেশ নিষিদ্ধ।

দিঘার দোরগোড়ায় সর্বক্ষণ প্রহরায় রয়েছে পুলিশ। এন্ট্রি পয়েন্টেই প্রয়োজনীয় নথি পরীক্ষা করা হচ্ছে। না থাকলে পত্রপাঠ বিদায় করে দেওয়া হচ্ছে। 

এরমধ্যই দিঘার একাধিক হোটেলের বিরুদ্ধেও করোনা বিধি না মানার অভিযোগ উঠেছে। অভিযোগ, করোনা নেগেটিভ রিপোর্ট না থাকা সত্বেও অনেক পর্যটককে ঘর দেওয়া হয়েছে। এমনকি, রিপোর্ট না থাকলে, অন্য পর্যটকের আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্টের কপি জুড়ে দেওয়া হয়েছে আরেক জনের নামের পাশে।

দিঘার একাধিক হোটেলে গিয়ে নথিপত্র পরীক্ষা করে পুলিশ। নিয়মভঙ্গের অভিযোগে ২ হোটেল কর্তৃপক্ষকে শোকজ করা হয়। এদিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার ও মহকুমা শাসকের নেতৃত্বে সতর্কতামূলক অভিযান চালায় পুলিশ ও প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস
Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
Nayna Bandhyapadhyay : তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID
Lakshmir Bhandar: অ্য়াকাউন্টে ঢুকত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার তৃণমূল নেতা
অ্য়াকাউন্টে ঢুকত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার তৃণমূল নেতা

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget