এক্সপ্লোর

জেসপকাণ্ডে গ্রেফতার সংস্থার সিইও

কলকাতা: জেসপে লাগাতার চুরি এবং অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার ভবানী ভবনে ডেকে সংস্থার ৩ আধিকারিককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিআইডি। আর সেই জিজ্ঞাসাবাদ পর্বে পুরনো আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলায় গ্রেফতার হলেন, জেসপের সিইও অশোক অগ্রবাল। মঙ্গলবার ভবানী ভবনে বেলা ১২টা থেকে জেসপের সিইও অশোক অগ্রবাল, সংস্থার ফিনান্স দফতরের জিএম আরেক অশোক অগ্রবাল এবং প্রাক্তন ফিনান্স অফিসার মহেশ গুপ্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইডি। জিজ্ঞাসাবাদের সময় সিআইডি অফিসাররা জানতে পারেন, জেসপের সিইও অশোক অগ্রবালের বিরুদ্ধে দমদম থানায় একাধিক আর্থিক প্রতারণার মামলা রয়েছে। পাশাপাশি আরও জানা যায়, অশোকের নামে ২৪টি গ্রেফতারি পরোয়ানা এবং কয়েকটি মামলায় হুলিয়াও জারি রয়েছে। এরপর ভবানী ভবন থেকে খবর যায় দমদম থানা। পুলিশ পুরনো মামলার নথি নিয়ে আসার পর গ্রেফতার করা হয় জেসপের সিইও অশোক অগ্রবালকে। এদিকে জেসপে লাগাতার চুরির ঘটনায়, প্রদীপ নন্দী ও বিশ্বজিৎ কর্মকার নামে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে চুরিকাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। সিআইডি সূত্রে খবর, জেসপকাণ্ডে অন্তর্ঘাতের ইঙ্গিত মিলেছে। তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত যে, কর্তৃপক্ষের নজরদারির গাফিলতি ছিল। আর সেজন্যই অবাধে দিনের পর দিন চলেছে লুঠ, অগ্নিসংযোগ। এসব নিয়ে সোমবার সংস্থার ৩ জনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। বুধবার ভবানী ভবনে তলব করা হয়েছে মালিক পবন রুইয়াকে। এর পাশাপাশি কারখানায় চুরির ঘটনায় পবন রুইয়ার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে দমদম থানার পুলিশ। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলাও করেছেন রুইয়া। বুধবার মামলার শুনানি। এদিকে, ফের শিফট ডিউটি শুরু হওয়ায় এদিন ব্যারাকপুরে ডেপুটি লেবার কমিশনের অফিসে গিয়ে হাজিরা দিয়ে আসেন জেসপের কর্মীরা। সেখানেই আবীর খেলায় মেতে ওঠেন তাঁরা।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget