এক্সপ্লোর

দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হঠাৎ ‘লেফ্ট’, কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ককে ঘিরে জল্পনা

কিন্তু কেন? বিধানসভা ভোটের আগে উত্তর দিনাজপুরের জেলা বিজেপি সভাপতি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন। তাতে ছিলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়কও। কিন্তু রবিবার সন্ধে সাতটা ৩৫ মিনিট নাগাদ হঠাত্‍ই সেই গ্রুপ থেকে বেরিয়ে যান তিনি। এরপরই তাঁকে ঘিরে দলবদলের জল্পনা শুরু হয়।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: শুক্রবার তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করেছেন মুকুল রায়। তারপর থেকেই একে একে তাঁর অনুগামীরাও বেসুরো হতে শুরু করেছেন বিজেপিতে। এই প্রেক্ষাপটে দলবদলের গুঞ্জন ছড়ালো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়কে ঘিরে।

কিন্তু কেন? বিধানসভা ভোটের আগে উত্তর দিনাজপুরের জেলা বিজেপি সভাপতি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন। তাতে ছিলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়কও। কিন্তু রবিবার সন্ধে সাতটা ৩৫ মিনিট নাগাদ হঠাত্‍ই সেই গ্রুপ থেকে বেরিয়ে যান তিনি। এরপরই তাঁকে ঘিরে দলবদলের জল্পনা শুরু হয়।

আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা সৌমেন রায় আগে তৃণমূলে ছিলেন। সূত্রের খবর, সেইসময় মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত ছিলেন তিনি। বছর দেড়েক আগে সৌমেন রায় বিজেপিতে যোগ দেন। এবার কালিয়াগঞ্জে বিজেপির হয়ে জিতে বিধায়ক হন তিনি।মুকুল রায়ের দলবদলের পর, তাঁর অবস্থান ঘিরে জল্পনা তুঙ্গে।

উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা অরিন্দম সরকারের কটাক্ষ, ৭৩ থেকে ৩-এ দাঁড়াবে কিনা সেটাই দেখার। বহু নেতা বিধায়করা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়  ও অভিষেক বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বাসুদেব সরকার অবশ্য বলেছেন,ওর মা অসুস্থ। তাই মাকে দেখতে ফালাকটার বাড়িতে গিয়েছেন। ২-১ দিনের মধ্যে ফিরে আসবেন। এখন তো মুড়ি মুড়কির মতো গ্রুপ তৈরি হয়েছে। কেউ যোগ হয়, কেউ বেরিয়ে যান।

এ বিষয়ে বিজেপি বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য সাফ জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কুত্‍সা রটানোর চেষ্টা চলছে। তিনি বিজেপিতেই আছেন। দলবদলের কোনও প্রশ্নই নেই। তবে জেলা বিজেপি সভাপতির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে কিছু বলতে চাননি কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক।

উল্লেখ্য, মুকুল রায় তৃণমূলে যোগদানের পর বিজেপির অন্দরে তাঁর অনুরাগীদের অনেকেই বেসুরো গেয়েছেন। এই অবস্থায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলত্যাগ বিরোধী আইন কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget