এক্সপ্লোর

কালনা নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১৯, কেন্দ্রকে রিপোর্ট পাঠাল রাজ্য

নদিয়া ও বর্ধমান: শান্তিপুরে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৯। হাহাকারের সঙ্গে মিশেছে ক্ষোভও। এর মধ্যেই দুর্ঘটনা সংক্রান্ত রিপোর্ট কেন্দ্রকে পাঠিয়েছে রাজ্য সরকার। শনিবার রাতের দুর্ঘটনা। এখনও খোঁজ নেই বহু মানুষের। এখনও নদীবক্ষ থেকে তোলা যায়নি দুর্ঘটনাগ্রস্ত নৌকাটি। দেহ উদ্ধার হয়েছে ১৯টি। তার মধ্যে ১৮ জনকে সনাক্ত করা সম্ভব হয়েছে। ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশের দাবি, নৌকার নীচে বহু দেহ চাপা পড়ে থাকতে পারে। নৌকা তুললে দেহগুলি ভেসে উঠবে। তাতে মানুষের ক্ষোভ আরও বাড়বে বলেই নৌকাটি তোলার উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। যদিও, নদিয়ার জেলাশাসকের দাবি, যে জায়গায় নৌকাডুবি হয়েছে, সেখানকার গভীরতা ৬৫ ফুটের কাছাকাছি। ডুবুরিরা ৪৫ ফুট পর্যন্ত যাচ্ছেন। তার নীচে কিছু দেখা যাচ্ছে না। কীভবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে নবান্নর কাছে রিপোর্ট তলব করে প্রধানমন্ত্রীর দফতর। আজ সেই রিপোর্ট দিয়েছে রাজ্য। নবান্ন সূত্রে খবর, সেখানে বলা হয়েছে, প্রায় একশো জন যাত্রী নিয়ে ছাড়ার পর শেষ মুহূর্তে লাফিয়ে উঠে পড়েন বেশ কিছু লোক। তার ফলে আর টাল সামলাতে পারেননি নৌকাচালক। নৌকা উল্টে মৃত্যু হয়েছে অনেকের। কিন্তু প্রশ্ন উঠছে, ফেরিঘাটে পুলিশ তাকা সত্বেও তাদের সামনে কীভাবে নৌকাটিতে শতাধিক যাত্রী তোলা হল? শনিবার বর্ধমানের কালনা ঘাট থেকে নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর ফেরি ঘাটে যাওয়ার পথে হঠাৎই উল্টে যায় শতাধিক যাত্রীবোঝাই নৌকাটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে দেখেও, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তার মধ্যেই দ্রুত উদ্ধারকাজ শুরু না হওয়ায় গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় শান্তিপুরের নৃসিংহপুর ফেরি ঘাট এলাকা। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ শুরু হয়। ইটের ঘায়ে মাথা ফাটে ২ পুলিশকর্মীর। বেশ কয়েকটি লঞ্চ ও নৌকায় আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। এদিকে, ক্ষোভ-হাহাকারের মধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্ঘটনাস্থল ঘিরে টানাপোড়েন! একদিকে নদিয়া পুলিশের বক্তব্য, দুর্ঘটনা ঘটেছে বর্ধমানের কালনা থানা এলাকায়। অন্যদিকে, বর্ধমান পুলিশের দাবি, মৃতদের অধিকাংশই নদিয়ার শান্তিপুরের বাসিন্দা! যা শুনে ক্ষুব্ধ বাসিন্দাদের প্রশ্ন, কোন এলাকায় দুর্ঘটনা ঘটেছে, তা কি কোনওভাবে লঘু করতে পারবে প্রিয়জন হারানো এই মানুষগুলোর শোকের ভারকে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget