এক্সপ্লোর

Laxmi Ratan Shukla: ‘শোনা যাচ্ছে এবার সৌরভ ও লক্ষ্মীরতন একসঙ্গে ব্যাট করবে....’, বিজেপি নেতার মন্তব্যে জল্পনা

লক্ষ্মী নিজে তাঁর ফেসবুক পোস্টের মধ্যে আলাদা কোনও তাৎ‍পর্য দেখছেন না। বললেন, ‘সৌরভ বড় নেতা, একসঙ্গে এতদিন খেলেছি, একটা ছবি পোস্ট করতে পারব না...!

হাওড়া: ‘রাজনীতি থেকে আপাতত সরছি, ময়দান ছাড়ছি না।’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে দাবি লক্ষ্মীরতন শুক্লার। তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল। যদিও, লক্ষ্মীরতন শুক্লার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা উস্কে দিয়েছে বিজেপি।

মঙ্গলবার ক্রীড়া প্রতিমন্ত্রী এবং তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে দেন লক্ষ্মীরতন শুক্লা। বৃহস্পতিবার প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন লক্ষ্মীরতন শুক্লা!

বিস্ফোরক কিছু বললেন না! তবে তিনি যে ফের কামব্যাকও করতে পারেন, সেই ইঙ্গিতও কিন্তু কিছুটা হললেও মিলল। বললেন, খেলাতেই মনোযোগ দিতে চাই। রাজনীতি থেকে আপাতত সরলাম। কিন্তু আমি ময়দান ছাড়ছি না। এখনও বিধায়ক পদ ছাড়িনি, রাস্তায় বেরোব। ক্রীড়া ক্ষেত্রে কাজ করে যাব।’

লক্ষ্মীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ভাল ছেলে। সঠিক কথাই বলেছে। রাজনীতির বাইরে থেকেও তো কাজ করা যায়।

কিন্তু, খেলার ময়দান থেকে রাজনীতির ময়দানে নামার পর হঠাৎ‍ কেন আপাতত সেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত! লক্ষ্মীরতনের ঘনিষ্ঠমহল সূত্রে দাবি, মন্ত্রী হিসাবে কিংবা সভাপতি হিসাবে তাঁকে কেনও কাজই দেওয়া হয়নি! তাঁর কোনও সিদ্ধান্তকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি!

যদিও, সাংবাদিক বৈঠকে পদত্যাগের কারণ প্রসঙ্গে মুখ খুলতে চাননি লক্ষ্মী। বলেন, আমি দলের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে বাইরে কিছু বলব না। আমি দায়িত্ব পাওয়ার কয়েকদিন পরেই যেখানে যা জমা করার তা করে দিয়েছিলাম। এর বেশি কিছু বলব না।

প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘যাঁদের সঙ্গে কাজ করেছি তাঁদের সবাইকে ধন্যবাদ। ক্রীড়াবিদ হিসেবেই আমার সবথেকে বড় পরিচয়। বিধায়ক পদে পূর্ণ সময় থাকব।’

লক্ষ্মীর পদত্যাগের প্রতিক্রিয়ায় গতকাল হাওড়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় বলেন, লক্ষ্মীরতন চলে যাওয়ায় কোনও ক্ষতি হবে না। এপ্রসঙ্গে এদিন লক্ষ্মী বলেন, যে আমার সম্পর্কে যা বলছেন, আমি তাঁদের আমার শ্রদ্ধা জানাই।

লক্ষ্মী মনে করিয়ে দেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর যথেষ্ট সুসম্পর্ক রয়েছে। বলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সুসম্পর্ক থাকবে। আমি ময়দান ছেড়ে পালাচ্ছি না। রাজনীতি ছাড়াও জনগণের সেবা করা যায়।

তবে সাংবাদিকের বৈঠকের আগে বৃহস্পতিবার তাৎ‍পর্যপূর্ণ একটি ফেসবুক পোস্ট করেন লক্ষ্মীরতন শুক্লা। ছবিটা আঁকা। তাতে দেখা যাচ্ছে, ইন্ডিয়া টিমের জার্সি গায়ে সৌরভ ও লক্ষ্মীরতন নিজে। মহারাজ তাঁর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। এই ছবি পোস্ট করে লক্ষ্মীরতন লিখেছেন ‘একজন সত্যিকারের নেতা, অধিনায়ক। যিনি শুধু নিজেই খেলেন না। গোটা টিমকে খেলতে উদ্বুদ্ধ করেন।

লক্ষ্মীরতন নিজে পোস্টের মধ্যে আলাদা কোনও তাৎ‍পর্য না দেখলেও, বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কথা কিন্তু নতুন জল্পনা উস্কে দিয়েছে। তিনি বলেন, এবার সৌরভ ও লক্ষ্মীরতন শুক্লা একসঙ্গে ব্যাট করবে। এপ্রসঙ্গে লক্ষ্মীর জবাব, সৌরভের সঙ্গে এতদিন খেলেছি। সৌরভ খুব বড় নেতা। একটা ছবি পোস্ট করতে পারব না!

যদিও, এদিন লক্ষ্মী সাফ জানিয়েছেন, তিনি কোথাও যোগদান করছেন না। বলেন, ‘রাজনীতি থেকে আপাতত সরছি। কোথাও যোগদানের প্রশ্ন নেই। সব কথা প্রকাশ্যে বলতে চাই না।’

এদিন অত্যন্ত বাছা বাছা কৌশলী শব্দ ব্যবহার করলেন লক্ষ্মীরতন। বললেন, ‘বিরোধী দলের নেতাদের উপরেও কোনও ক্ষোভ নেই। রাজ্যে আমরা হিংসা দেখতে পছন্দ করি না। সমাজে বিভেদ কখনই কাম্য নয়। হিংসা থেকে সকলে দূরে থাকুন। ক্রীড়াবিদ হিসেবে সব রাজনৈতিক দলকে সম্মান জানাই।’

লক্ষ্মী জানিয়ে দেন, ‘হিংসা-প্রতিহিংসার রাজনীতিকে তিনি সমর্থন করেন না।’ বলেন, ‘ময়দানে যে ভাল খেলে সেই জেতে। রাজনৈতিক দল ভোটে জেতে কাজের জন্য। সব রাজনৈতিক দলের জন্যই শুভেচ্ছা রইল।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget