এক্সপ্লোর

Malda: স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ, মালদায় আক্রান্ত এক ব্যক্তি, নাবালক ছেলেকেও মারধর

The lady lodged complaint in the Police Station. | প্রতিবেশী যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ।

করুণাময় সিংহ, ইংরেজবাজার: স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় আক্রান্ত এক ব্যক্তি। মারধর করা হয়েছে ওই গৃহবধূ এবং তাঁর নাবালক ছেলেকেও। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদার ইংরেজবাজারের কৃষ্ণপুর অঞ্চলে। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ।

ওই মহিলার অভিযোগ, তিনি রাস্তায় বেরোলেই কটূক্তি করা হত। এছাড়া প্রায়ই উত্যক্ত করা হত, এমনকী কুপ্রস্তাবও দেওয়া হত। এর প্রতিবাদ করাতেই তাঁর স্বামীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওই মহিলার। তাঁর দাবি, মারধর করা হয়েছে তাঁকে এবং তাঁর নাবালক ছেলেকেও।

মালদার ইংরেজবাজারের কৃষ্ণপুর অঞ্চলের বাসিন্দা এই মহিলার অভিযোগ, প্রতিবেশী যুবক হুসেন আলির বিরুদ্ধে। প্রায় এক বছর ধরে এই ঘটনা চলে আসছে। বাড়ি থেকে বেরোলেই কটূক্তি, কুপ্রস্তাবের মুখে পড়তে হত তাঁকে। এই ঘটনার কথা স্বামীকে জানান তিনি। এরপরই প্রতিবাদ করেন স্বামী। এরপর গতকাল রাতে ওই গৃহবধূর বাড়িতে হামলা চালায় এই প্রতিবেশী যুবক। মারধরের জেরে আহত হয়ে মালদা মেডিক্যালে ভর্তি ওই গৃহবধূর স্বামী ও নাবালক ছেলে।

এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন এই গৃহবধূ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

অন্যদিকে, ইংরেজবাজারেই আরও একটি অশান্তির ঘটনা ঘটেছে। জমি সংক্রান্ত মামলায় পাঁচদিন আগে জামিন পেয়েছিলেন ইংরেজবাজারের শোভানগরের তৃণমূল কর্মী নেপাল চৌধুরী। বাড়ি ফিরতেই হামলার মুখে পড়লেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের দাবি,

রবিবার সন্ধেয় নিজের মিষ্টির দোকানের সামনে বসেছিলেন ওই তৃণমূল কর্মী। মোটরবাইকে করে আসা দুই দুষ্কৃতী গুলি করে উধাও হয়ে যায়। পিঠ থেকে গুলি না বের করতে পারায়, মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হয় ওই তৃণমূল কর্মীকে।

এইশ্যুটআউটের ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। যদিও এই অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, জমি বিবাদে গোষ্ঠীকোন্দলের জেরেই তৃণমূল নেতার ওপর হামলা চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় ইতিমধ্যেই অস্ত্র মামলা রয়েছে। জমি বিবাদের জেরেই এই ঘটনা প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget