এক্সপ্লোর

Malda: সন্তানের শ্বাসনালী কেটে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

কী কারণে নিজের তিন বছরের কন্যা সন্তানকে খুন করল মা তা জানার চেষ্টা করছে পুলিশ

অভিজিৎ চৌধুরী, হরিশচন্দ্রপুর: এবার সন্তানের শ্বাসনালী কেটে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। বুধবার দুপুরে এমনই হত্যাকান্ড ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার মোহনপুর গ্রামে। জানা গিয়েছে মৃত ওই শিশুর বয়স তিন বছর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়, ভালুকা ফাঁড়ির পুলিশ। কী কারণে নিজের তিন বছরের কন্যা সন্তানকে খুন করল মা তা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ আটক করেছে অভিযুক্ত মানোয়ারা বিবিকে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই মাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। আজ, তাঁকে আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। শিশুর সারা শব্দ না পাওয়া যাচ্ছিল না বলে স্থানীয় সূত্রে খবর। এরপর গ্রামবাসীরাই পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে যান আইসি সঞ্জয় কুমার দাস। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মোহনপুরের বাসিন্দা সাহেব আলির দ্বিতীয়পক্ষের স্ত্রী মনোয়ারা বিবি। স্থানীয় সূত্রে খবর, প্রথম পক্ষের স্ত্রীর মৃত্যুর পরই কুমেদপুর এলাকার বাসিন্দা মানোয়ারাকে বিয়ে করেন। পরিবারের দাবি, মানোয়ারা কিছুদিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তাঁর চিকিৎসা চলছিল বলেও দাবি পরিবারের।

গত জুলাই মাসে  হুগলির মগরায় সাত বছরের শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ গৃহবধূর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয় শিশুর মাকেও। ব্যান্ডেলে গঙ্গার ঘাটের পাশে ঝোপ থেকে উদ্ধার হয় ওই শিশুর মৃতদেহ। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি হওয়ার পর, তদন্তে নামে মগরা থানার পুলিশ। এরপর শেখ রাজুকে জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায়, রবিবার শিশুকে খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে মায়ের প্রেমিক। পুলিশ সূত্রে খবর, জেরায় ওই যুবক জানান, রমজানের মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে।  জানা গিয়েছে, খেলতে নিয়ে যাওয়ার নাম করে, পাড়া থেকে রমজানকে তুলে নিয়ে গিয়ে গলা টিপে খুন করেন। ঘটনায় নিহত শিশুর মাকেও আটক করে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget