এক্সপ্লোর

Malda: মালদার বৈষ্ণবনগরে প্রতিবাদীকে কুপিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় প্রতিবেশী

অভিযোগ, আজ সকালে মত্ত অবস্থায় প্রতিবেশী পরিবারকে গালিগালাজ শুরু করেন মূল অভিযুক্ত।

করুণাময় সিংহ, বৈষ্ণবনগর (মালদা): মালদার বৈষ্ণবনগরে প্রতিবাদীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, একই পাড়ার বাসিন্দা দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, আজ সকালে মত্ত অবস্থায় প্রতিবেশী পরিবারকে গালিগালাজ শুরু করেন মূল অভিযুক্ত। প্রতিবাদ করায় প্রতিবেশী পরিবারের এক যুবককে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। দুই পরিবারের সংঘর্ষে দু’ পক্ষের ৪ জন আহত হন। তাঁদের মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ। এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।

ফের জীবন দিয়ে প্রতিবাদের মাসুল গুণলেন এক যুবক। মালদার বৈষ্ণবনগরে প্রতিবাদীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। মৃত বছর ২৮-এর ইন্দ্রজিৎ ঘোষ। মৃতের পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে অশান্তির সূত্রপাত। মত্ত অবস্থায় ইন্দ্রজিৎ ঘোষের পরিবারকে গালিগালাজ করেন প্রতিবেশী ধীরাজ মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, রাতের মতো ঝামেলা মিটলেও, শুক্রবার সকাল থেকে ফের শুরু হয় অশান্তি। হাতাহাতিতে জড়িয়ে পড়ে ২ পরিবারর সদস্যরা। মৃতের পরিবারের অভিযোগ, এরপর হঠাৎই ইন্দ্রজিৎকে ধারালো অস্ত্রের কোপ মারেন ধীরাজ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ইন্দ্রজিৎ ঘোষ। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিনের সংঘর্ষের জেরে দু’ পক্ষের ৪ জন আহত হন। বৈষ্ণবনগরের বাসিন্দা তথা মৃতের আত্মীয় বাপি ঘোষ বলেন, মদ খাওয়া নিয়ে গণ্ডগোল হয়েছিল। একজন মৃত্যু হয়েছে। ২ জন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ধীরাজ মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজ চলছে। মৃতের পরিবারের দাবি, এই প্রথম নয়, আগেও একই ঘটনায় প্রতিবাদ করায় জুটেছে মারধর। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে ইন্দ্রজিতের পরিবার।  ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। গ্রামে বসেছে পুলিশ পিকেট।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget