এক্সপ্লোর

হাসপাতাল কসাইখানা নয়, ফের কড়া হুঁশিয়ারি মমতার

কলকাতা: হাসপাতালগুলিকে কসাইখানায় পরিণত করবেন না। সেবার মানসিকতা নিয়ে কাজ করুন। নিঃস্বার্থ পরিষেবার কোনও বিকল্প নেই। জীবন দিতে হবে, নিতে নয়। অ্যাপোলো হাসপাতালে সঞ্জয় রায়কে ভর্তি, পরে তাঁকে ছাড়তে গড়িমসি এবং পরে এসএসকেএমে তাঁর মৃত্যুর ঘটনায় এভাবেই বেসরকারি হাসপাতালগুলিকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এর আগে কিছুদিন আগে টাউনহলে বেসরকারি হাসপাতাল ও নার্সিহোমগুলির কর্তৃপক্ষের সঙ্গে প্রকাশ্যে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি সাফ বলেছিলেন, ইঁট-কাঠের ব্যবসার সঙ্গে চিকিত্সার তফাত রয়েছে। বেসরকারি হাসপাতাল ও নার্সিহোমগুলির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করে সতর্ক করে দিয়েছিলেন তিনি। সেই হুঁশিয়ারিতে কাজ না হলে এরপর কী, তা এদিন বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন,আজ চার ঘণ্টা ধরে বিল তৈরি করেছি। বিলে কড়া শাস্তির সংস্থান থাকছে। অনেকে বলছেন, মুখ্যমন্ত্রীর সোমবারের চাঁচাছোলা বক্তৃতায় একটা বক্তব্য স্পষ্ট। এরপরও মানুষের ক্ষোভকে হালকাভাবে নিলে আখেরে ক্ষতি হবে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিরই। মমতা বলেছেন, মানুষের মধ্যে এত ক্ষোভ দেখা যাচ্ছে কেন। নিশ্চয় ভুলভ্রান্তি আছে। মূল্যায়ন করে পথ চলতে হবে। যা হওয়ার হয়েছে। এবার নতুন করে শুরু করুন। বুধবার টাউন হলের বৈঠকেই মুখ্যমন্ত্রী পরিষ্কার বুঝিয়ে দেন, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, তা তাঁর জানা। কিন্তু, সেদিনের কড়া হুঁশিয়ারির পরও বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগে ভাঁটা পড়েনি। উল্টে খাস কলকাতার অ্যাপোলো হাসপাতালে বিল বকেয়া থাকায় মরণাপন্ন রোগীকে এসএসকেএমে নিয়ে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। শেষমেশ ফিক্সড ডিপোজিটের নথি জমা রেখে তাঁকে ছাড়াতে হয় পরিবারকে। এরকম অমানবিক আচরণ যে ভবিষ্যতে তিনি বরদাস্ত করবেন না, তাও এদিন সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, লাভের তো একটা সীমা থাকে। তা সীমাহীন যেন না হয়। কারও ফিক্সড ডিপোজিটের নথিও নেওয়া হচ্ছে। মৃতদেহও আটকে দিচ্ছে। এমন কিছু যেন না হয়। অনেকে বলছেন, সাধারণ মানুষের কাছে এখন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম...আতঙ্কের অপর নাম। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আরোগ্য প্রতিষ্ঠানের এই ভাবমূর্তিটা বদলাবে কি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget