এক্সপ্লোর

Duare Ration: নভেম্বরেই দুয়ারে রেশন চালুর ঘোষণা মমতার , প্রবল আপত্তি ডিলারদের

Duare Ration: পাইলট প্রজেক্ট শুরু হয়েছিল দু’মাস আগেই। এবার চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরোদমে চালু হয়ে যাচ্ছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প।

ঋত্বিক মণ্ডল ও রুমা পাল, কলকাতা: আগামী ১৬ নভেম্বর থেকে দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প চালু হচ্ছে।  আজ সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেপ্টেম্বর থেকে রাজ্যে দু’মাস ধরে চলেছে পাইলট প্রজেক্ট।  যদিও রেশন ডিলারদের (Ration Dealer) একাংশ এই প্রকল্প নিয়ে আপত্তি জানিয়েছেন।   

পাইলট প্রজেক্ট শুরু হয়েছিল দু’মাস আগেই। এবার চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরোদমে চালু হয়ে যাচ্ছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প।  বিধানসভা নির্বাচনের আগে রাজ্যবাসীর দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো বঙ্গজয়ের হ্যাটট্রিকের পরই গত ১৫ সেপ্টেম্বর চালু হয় ‘দুয়ারে রেশনে’র পাইলট প্রজেক্ট।

রাজ্যের ২০ হাজার ২৬৮টি রেশন দোকানেই এই প্রকল্প চালু হওয়ার কথা। কিন্তু দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার পরিষেবা নিয়ে বেঁকে বসেন রেশন ডিলারদের একাংশ। তাঁদের দাবি, প্রতিটি রেশন দোকানে ২ জন করে কর্মী রয়েছেন। এত কম সংখ্যাক কর্মী নিয়ে ‘দুয়ারে রেশন’ প্রকল্প বাস্তবায়িত করা প্রায় অসম্ভব। এ নিয়ে আদালতের দ্বারস্থ হন রেশন ডিলারদের একাংশ। ১০ নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মূল মামলার শুনানি রয়েছে।  

আরও পড়ুন, রাজ্যে ফের শুরু হবে দুয়ারে সরকার, দিন ঘোষণা মমতার

এই প্রেক্ষাপটে রাজ্য সরকার জানিয়ে দিল, আগামী ১৬ নভেম্বর থেকে চালু হবে ‘দুয়ারে রেশন’ প্রকল্প। এ নিয়ে বিস্তারিত নির্দেশিকাও জারি করেছে খাদ্য দফতর। তাতে বলা হয়েছে, এই প্রকল্পে গ্রাহকের বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে।  পাহাড়, সুন্দরবন, জঙ্গলমহলের কিছু দূরবর্তী জায়গায় কীভাবে রেশন পৌঁছোনো হবে, তা আলাদাভাবে পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনায় অনুমোদন দেবে খাদ্য দফতর। 

ছোট ছোট এলাকায় ভাগ করে, আগাম তারিখ ও সময় জানিয়ে রেশন ডিলারদের গ্রাহকদের বাড়িতে সামগ্রী পৌঁছে দিতে হবে। বৃষ্টি বা কোনও দুর্যোগের ক্ষেত্রে ICDS সেন্টার, স্কুলের বারান্দা, অথবা কোনও সরকারি প্রাঙ্গনে রেশন সামগ্রী সাময়িকভাবে রাখা যেতে পারে। রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আলাদা করে কোনও টাকা নেওয়া যাবে না। ওজন করে রেশন সামগ্রী দিতে হবে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget