এক্সপ্লোর

Mamata Banerjee Rally: "পোশাক বদলানো যায়, কিন্তু আদর্শ নয়", নাম না করে দলত্যাগীদের কটাক্ষ মমতার

" প্রথম থেকে যারা তৃণমূলে, শেষ পর্যন্ত থেকে যায়, দু’একজন চলে যায়", মত তৃণমূলনেত্রীর

কোচবিহার: ‘পোশাক বদলানো যায়, কিন্তু আদর্শ বদলানো যায় না।’ ভোটের আগে দলত্যাগী ও 'বেসুরো'-দের এভাবেই নাম না করে কটাক্ষ করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

বুধবার কোচবিহারের রাসমেলা ময়দানে কর্মিসভা করেন তৃণমূলনেত্রী। সেখানে তিনি বলেন, ‘যারা প্রথম থেকে তৃণমূলে আছে তারা শেষদিন পর্যন্ত থাকে। দু’একজন চলে যায়। পোশাক বদলানো যায়, কিন্তু আদর্শ বদলানো যায় না।’

কোচবিহার গত লোকসভা নির্বাচনের ফলাফলকে উদ্ধৃত করে বিজেপিকে আক্রমণ করেন মমতা। বলেন, ‘লোকসভা নির্বাচনে কোচবিহারে আমরা হেরেছি। কিন্তু যারা জিতেছে তারা এখন গুন্ডামি করছে।

তৃণমূলনেত্রীর অভিযোগ, ভোটে জিতেই শান্ত কোচবিহারকে অশান্ত করছে। আমরা যাকে তাড়িয়ে দিয়েছিলাম, তাকেই বিজেপি নিল! আমরা ভোট করার জন্য বাঙালি-রাজবংশী ভাগ করি না।’

মমতা জানিয়ে দেন, ক্ষমতায় ফিরলে আবার বিনামূল্যে রেশন দেবে সরকার। বলেন, ‘সরকারি সুবিধা নিতে চাইলে দুয়ারে সরকার ক্যাম্পে যান। কেউ কোনও পরিষেবা থেকে বঞ্চিত হবেন না।

তিনি মনে করিয়ে দেন, এখনও পর্যন্ত এক কোটি ১০ লক্ষ সাইকেল দিয়েছে কেন্দ্র। বলেন, পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়াও দেয়নি কেন্দ্র। পরিযায়ীদের ফেরাতে বাস-ট্রেনের ব্যবস্থা করেছি। সিপিএম-বিজেপি তখন কোথায় ছিলে?

মমতা জানান, ‘সারাক্ষণ কুৎসা, অপপ্রচার করে যাচ্ছে বিজেপি। বলেন, শস্যবিমা করেছি, কৃষকদের একটাকাও দিতে হয় না। অনেক কাজ করেছি, এবার আপনাদের কাছে চাওয়ার আছে।

মমতার দাবি, তাঁর সরকার যা প্রতিশ্রুতি দেয়, তা পূরণ করে। বলেন, মা-মাটি-মানুষের সরকার বিশ্বাসঘাতক নয়। আমরা যা প্রতিশ্রুতি দিই, তা করে দিই। তৃণমূলের নিচুতলার কর্মীরা দায়িত্ব নিন।

সম্প্রতি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বদলানোর আবেদন করে কেন্দ্রকে চিঠি দিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী। এই প্রসঙ্গে এদিন মমতা বলেন, ‘বলছে বিশ্বকবির লেখা জনগণমন তুলে দাও। যেন হাতের মোয়া, ক্ষমতা থাকলে তুলে দিয়ে দেখাও। বলছে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মেছেন, একটুও জ্ঞান নেই।’

এখানেই থেমে থাকেননি তিনি। বলেন, ‘এতদিনে কী দিয়েছে বিজেপি সরকার। আমরা সব করব, আর ওরা কৈফিয়ত চাইবে! খালি ভয় দেখাবে, ধমকাবে-চমকাবে। সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ল! বলছে ডিসেম্বরে ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’

বিরোধীদের উদ্দেশ্যে তাঁর হুঁশিয়ারি, ‘তৃণমূল আগে ছোট্ট চারাগাছ ছিল, এখন দল বটবৃক্ষ। পাথরে পেরেক ঠুকলে ভেঙে যাবে। সবাইকে তো টিকিট দেওয়া সম্ভব নয়।’

মমতা জানিয়ে দেন, বিজেপির কাছে কখনই মাথা নত করবেন না তিনি। বলেন, ‘বিজেপির কাছে মাথানত করব না। লোকসভা ভোটে আমরা আসন পাইনি, কিন্তু অভিমান নেই। কোচবিহারে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা। বহিরাগত গুন্ডারা রাজ্যে আসছে, এরা কারা? আমরা যত মত, তত পথে বিশ্বাস করি।’

মমতার দাবি, সুব্রত-অনুব্রতর কাছে দলবদলের প্রস্তাব এসেছিল। বলেন, ‘সুব্রত বক্সির কাছে দলবদলের প্রস্তাব দিয়ে ফোন এসেছিল। দিল্লি থেকে অনুব্রতর কাছেও ফোন, বলেছে বসতে চাই।’

বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, বলেছিল বছরে ২ কোটি বেকারকে চাকরি দেব, কোথায় গেল? এখন ফর্ম বিলি করছে, ওদের প্রতিশ্রুতি মানেই চিটিংবাজি। সব ভাঁওতাবাজি, এভাবে কারও চাকরি হয় না। বিমানবন্দর করলাম, কোচবিহারে বিমান নামল কই!’

মমতা যোগ করেন, ‘বিজেপি টাকা দিচ্ছে, ওই টাকা ছোঁবেন না। বিজেপি যদি ভাবে পুরো দিল্লি বাংলায় এসে থাকবে, তাহলে চলে আসুন, যুদ্ধ হয়ে যাক। আপনার সঙ্গে গুন্ডা থাকবে, আমার সঙ্গে মানুষ।’ নেত্রী বলেন, ‘জোট বাঁধুন, তৈরি হোন, স্লোগানটা মনে রাখবেন -- আপনারা হাঁটুজলে নামলে, আমি মাথা পর্যন্ত জলে নামব।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget