এক্সপ্লোর

রাজ্যে কমছে করোনা সংক্রমণ, বেসরকারি হাসপাতালের ৭০০ কোভিড বেড ফেরাচ্ছে সরকার

যদিও রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যা সোমবারের তুলনায় বেড়ে ফের ২ হাজারের গণ্ডি ছাড়িয়েছে

কলকাতা: রাজ্যে কমছে করোনা সংক্রমণ। সেই কারণেই বেসরকারি হাসপাতালের প্রায় সাড়ে ৭০০ কোভিড বেড ফেরাচ্ছে রাজ্য সরকার।

প্রথম পর্যায়ে ফেরানো হল ১৩টি বেসরকারি হাসপাতালের ৭৪৮টি বেড। এর মধ্যে ৯১টি সিসিইউ ও ৬৩টি এইচডিইউ বেড রয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি হয়েছে।

তবে পরিস্থিতি ফের জটিল হলে, ৩ দিনের নোটিসে ফের অধিগ্রহণ করা হবে বেসরকারি হাসপাতালের কোভিড বেড। নির্দেশিকা জারি করে জানাল রাজ্য স্বাস্থ্য দফতর।

যদিও রাজ্য সরকারের বুলেটিন উল্টো কথাই বলছে। রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সোমবারের তুলনায় বেড়ে ফের ২ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনা আক্রান্ত ২ হাজার ২৮৯। সোমবার সংখ্যাটা ছিল ১ হাজার ৮৩৪। রবিবার দৈনিক করোনা আক্রান্ত হন ২ হাজার ৫৮০ জন।

স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। সোমবার সংখ্যাটা ছিল ৪৩। রবিবার ৪৭।

রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত ৫২৩ জন। ৫০৩ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে কলকাতায়।

রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ১৩।

স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ২৫ হাজার ৯১৮। এখনও অবধি মৃত্যু হয়েছে ৯ হাজার ১৪৫ জনের।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৫ জন। মোট সুস্থ ৪ লক্ষ ৯৬ হাজার ১১০। সুস্থতার হার বেড়ে ৯৪ দশমিক তিন তিন শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget