এক্সপ্লোর

‘দাদা’ বলে ডেকে বাইক থামিয়ে মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন

জানা গেছে, বাইকে করে ফেরার সময় অসীম দাসকে কেউ 'দাদা' বলে ডাকে। ডাক শুনে থামতেই একজন এগিয়ে এসে খুব কাছ থেকে অসীম দাসকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর বাইকে চড়ে আততায়ীরা ফেরার হয়ে যায়।

রানা দাস, পূর্ব বর্ধমান: দাদা বলে ডাক। বাইক থামাতেই খুব কাছ থেকে গুলি। সোমবার ভর সন্ধেয় প্রকাশ্যে খুন তৃণমূলের মঙ্গলকোটের লাকুড়িয়ার অঞ্চল সভাপতি অসীম দাস। ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে শাসকদল। খুনের পিছনে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা দাবি গেরুয়া শিবিরের

ভরসন্ধেয় শ্যুটআউট!প্রকাশ্যে খুন হয়ে গেলেন তৃণমূল নেতা।ফের রক্তে ভিজল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মাটি। আততায়ীদের বুলেট প্রাণ কাড়ল তৃণমূলের লাকুড়িয়া অঞ্চল সভাপতি অসীম দাসের।

পুলিশ সূত্রের খবর, সোমবার সন্ধেয় মঙ্গলকোটের কাশেমনগরে দলীয় কর্মসূচি সেরে, বাইকে  বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা। রাস্তায় ওঁত পেতে ছিল আততায়ীরা।স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে, সিওর বাজারের কাছে পৌঁছতেই, অসীম দাসকে দাদা বলে ডেকে ওঠে এক বাইক আরোহী দুষ্কৃতী। তৃণমূল নেতা বাইক থামাতেই, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় আততায়ী।

দাদা বলে কে ডাকল? পরিচিত কেউ? খুনের নেপথ্যে কার ষড়যন্ত্র? রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত শত্রুতা? কী কারণে এভাবে প্রকাশ্যে খুন হলেন তৃণমূলের দাপুটে নেতা? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

বুকে গুলি লাগে তৃণমূল নেতা অসীম দাসের। রক্তাক্ত অবস্থায় তাঁকে মঙ্গলকোট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর অভিযোগ, লাকুড়িয়ায় তৃণমূল ঘাঁটি শক্ত করেছে। অশান্তির জন্যই বিজেপি খুন করেছে।

গত লোকসভা ভোটে মঙ্গলকোটের লাকুড়িয়া অঞ্চলে লিড পায় বিজেপি।এরপর লাকুড়িয়ার দায়িত্বে বসানো হয় অসীম দাসকে।তাঁর নেতৃত্বে গত বিধানসভা ভোটে লাকুড়িয়ায় বিজেপিকে টেক্কা দেয় তৃণমূল।তৃণমূলের অভিযোগ, ভোটে হারের জেরে অসীম দাসকে টার্গেট করে বিজেপি। বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

বিজেপির পাল্টা দাবি, এই ঘটনায় তাদের কোনও যোগ নেই। বালির বখরা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন তৃণমূল নেতা।

পুলিশের সন্দেহ, রীতিমতো পরিকল্পনা করেই খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে।নেপথ্যে পরিচিতদের হাত থাকতে পারে বলেও সন্দেহ দানা বাধছে।দুষ্কৃতীদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget