এক্সপ্লোর

WB Election 2021: প্রতিশ্রুতিপূরণ না হলে ফের আন্দোলন শুরু করার হুঁশিয়ারি প্রাক্তন মাওবাদীদের, চাঞ্চল্য পুরুলিয়ায়

সরকারি প্যাকেজ থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন প্রাক্তন মাওবাদীরা। শুধু তাই নয়, প্রতিশ্রুতিপূরণ না হলে, ফের আন্দোলন শুরু করার হুঁশিয়ারিও দেন তাঁরা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: প্রাক্তন মাওবাদী ও লিঙ্কম্যানদের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায়। প্রশাসনের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ। ভোটের আগে প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। প্রাক্তন মাওবাদীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, জানিয়েছেন জেলাশাসক। অনেকে চাকরি পেয়েছেন, বাকিদের ধাপে ধাপে হবে, আশ্বাস এসপির।

বিধানসভা ভোটের মুখে ভাইরাল ভিডিও জঙ্গলমহলে চাঞ্চল্য। ভিডিওতে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন মাওবাদীরা।  স্থানীয় সূত্রে খবর, রবিবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এলাকায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে সরকারি প্যাকেজ থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন প্রাক্তন মাওবাদীরা। 

শুধু তাই নয়, প্রতিশ্রুতিপূরণ না হলে, ফের আন্দোলন শুরু করার হুঁশিয়ারিও দেন তাঁরা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

মাওবাদী স্কোয়াডের প্রাক্তন সদস্য ভোলানাথ কুমার বলেছেন, ‘আমাকে প্যাকেজ দেওয়া হবে বলেছিল। সরকারের তরফে আমার পরীক্ষা নেওয়া হয়। তার পরেও আমার চাকরি হয়নি। ভোটের আগে সরকার কী সিদ্ধান্ত নেয় দেখব। তার পর আমরা পদক্ষেপ করব।’ প্রাক্তন মাওবাদী লিঙ্কম্যান পার্থসারথি মাঝি বলেন, ‘চাকরি দেওয়া হবে বলে আত্মসমর্পণ করেছি। কিছু পাইনি।’

পুরুলিয়া জেলা প্রশাসনের দাবি, ইতিমধ্যেই বেশ কয়েকজন আত্মসমর্পণকারী মাওবাদী চাকরি পেয়েছেন। বাকিদের ধাপে ধাপে চাকরি দেওয়া হবে। পুরুলিয়ার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেছেন, ‘আমার কাছে যে তালিকা ছিল তাঁদের চাকরি হয়ে গিয়েছে। পরবর্তী তালিকায় যাঁদের নাম আছে সেটা পরে দেখা হবে।‘

পাশাপাশি, প্রাক্তন মাওবাদীদের এই দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। পুরুলিয়ার জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘ওনারা দাবিপত্র সম্বলিত একটি কাগজ জমা করেছেন। সেই নথি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি।’

বিধানসভা ভোট সন্ত্রাসমুক্ত করতে আগেভাগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের তরফে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলে। এই আবহে প্রাক্তন মাওবাদীদের আন্দোলনের হুঁশিয়ারিতে কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget