এক্সপ্লোর

মোবাইলে গেম খেলা নিয়ে বচসা, সপ্তম শ্রেণির ছাত্রকে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে

রোজ যার সঙ্গে খেলাধুলা করে সময় কাটত, সেই সঙ্গী কি কেড়ে নিল প্রাণ?

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: খেলতে খেলতেই প্রাণ গেল! নাবালককে খুনের অভিযোগ উঠল আরও এক নাবালকের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের ঘটনা। নিখোঁজ হওয়ার ২ দিন পর উদ্ধার হল স্কুলপড়ুয়ার মৃতদেহ। কীভাবে মৃত্যু? ধোঁয়াশা রয়েছে। তবে মোবাইল ফোনে গেম খেলা নিয়ে বন্ধুর সঙ্গে বচসার জেরে খুন বলেই অভিযোগ তুলেছে পরিবার। অন্যদিকে বেপাত্তা অভিযুক্ত নাবালক ও তাঁর পরিবারের লোকজন। 

রোজ যার সঙ্গে খেলাধুলা করে সময় কাটত, সেই সঙ্গী কি কেড়ে নিল প্রাণ? দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজারে এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। 

জানা গিয়েছে, মৃত সুরজ লস্করের বয়স ১৩ বছর। ক্লাস সেভেনের ছাত্র ছিল সে। পরিবারের দাবি, গত রবিবার মোবাইল গেম খেলার জন্য পাড়ায় এক নাবালকের বাড়ি গিয়েছিল ওই কিশোর। তারপর থেকে আর বাড়ি ফিরে আসেনি সে। চলে খোঁজ। এরপর মঙ্গলবার বিকেলে বাড়ির কাছে একটি মাঠ থেকে উদ্ধার হয় কিশোরের মৃতদেহ। তার মুখে আঘাতের চিহ্ন ছিল বলেই জানিয়েছে পরিবার। 

ঘটনায় স্বাভাবিক ভাবেই শোকের ছায়া পরিবারে। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়ে মৃত কিশোরের মা মুমতাজ লস্কর বলেন, ' ও মোবাইলে ভাল গেম খেলতে পারত। এ দিনও ওদের সঙ্গে গেম খেলছিল, তারপর হঠাৎ রবিবার ডেকে নিয়ে গেছিল, তারপর থেকে আর বাড়ি ফেরেনি, অনেক খুঁজেও কোনও খোঁজ পাইনি। আমি জানি ওরাই মেরেছে। অভিযুক্তদের শাস্তি চাই।'

মৃত কিশোরের দিদি টিনা লস্কর জানিয়েছেন, ' আমি দেখলাম গেম খেলছিল, ভাইকে খুঁজে না পেয়ে, দোকানে নাবালককে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম, তখন বিষয়টি অস্বীকার করে বলে আমরা কোনও গেম খেলেনি।' দিদির দাবি, 'ওরাই মেরেছে।' অভিযুক্ত নাবালক ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকে অভিযুক্তদের ঘর তালাবন্ধ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget