এক্সপ্লোর

দার্জিলিংয়ের সঙ্গে গুরুঙ্গপন্থীদের হামলার ছক ছিল কালিম্পঙেও! উদ্ধার প্রচুর বিস্ফোরক, অস্ত্র

দার্জিলিং: দার্জিলিঙে সিংলার জঙ্গলে গোপন ঘাঁটি গেড়েছিল গুরুঙ্গপন্থীরা। যেখান অভিযান চালিয়ে সকালে পুলিশ উদ্ধার করল প্রচুর অস্ত্রশস্ত্র। আর সন্ধেয় কালিম্পঙেও প্রচুর বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। রাজ্য পুলিশের দাবি, বিমল গুরুঙের সঙ্গে মাওবাদী এবং উত্তর-পূর্বের জঙ্গিগোষ্ঠী গুলির যোগ রয়েছে। তারাই অস্ত্র জুগিয়েছে। চারিদিকে পাহাড়ে ঘেরা শিংলার জঙ্গল। তার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে ছোট রঙ্গিত নদী। ওপারে সিকিমের জোড়থাং, এপারে দার্জিলিং। পুলিশ খবর পায়, এই দুর্গম জঙ্গলের মধ্যেই ঘাঁটি গেড়েছেন মোর্চা সভাপতি বিমল গুরুং। আর সেই ঘাঁটিকে সুরক্ষিত করতে তৈরি করা হয়েছে আস্ত একটা অস্ত্রভাণ্ডার। শিংলার এই জঙ্গলের কাছাকাছি লিম্বু বস্তি, লেবং, টগবর এলাকায় এখনও গুরুংপন্থীরা সক্রিয় বলে খবর। কয়েক দিন আগেও যা স্পষ্ট গিয়েছিল পুলিশি অভিযানে। গুরুঙের খাসতালুক লিম্বু বস্তিতে উদ্ধার হয়েছিল আইইডি কারখানা। শুধু লিম্বু বস্তিই নয়, লেবং এবং টগবর জঙ্গলের কাছে থেকেও অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তক্ষীদের সঙ্গে নিয়ে সিকিম থেকে বের হন গুরুং। ঘাঁটি গাড়েন শিংলার শিরুবাড়ি জঙ্গলে। যেখান থেকে এ দিন উদ্ধার হল প্রচুর অস্ত্র। রাজ্যের এডিজি আইশৃঙ্খলা অনুজ শর্মা বলেন, সিকিমে লুকিয়ে ছিল, পাহাড়ে ঢোকার চেষ্টা করছিল, সিকিমে আবার পালিয়েছে। কিন্তু, প্রশ্ন হল দীর্ঘদিন ধরে আত্মগোপন করে থাকা গুরুং হঠাৎ করে দার্জিলিংয়ে ফিরলেন কেন? পুলিশ সূত্রে খবর গুরুংয়ের টাকার যোগান কমে এসেছে। তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগেই ফ্রিজ করে দেওয়া হয়েছিল। সিকিমে তাঁকে যাঁরা অর্থ জোগাতেন, তাঁদের অনেকে ধরপাকড়ের ভয়ে নিজেদের গুটিয়ে নিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি, মোর্চার অন্দরেও সেই আধিপত্য আর নেই গুরুঙের। এই পরিস্থিতিতে তাঁর নিরাপত্তা বেষ্টনীরও জোর কমেছে। পুলিশ সূত্রে খবর, আগে গুরুঙের সঙ্গে ৭৪-৭৫ জন নিরাপত্তারক্ষী থাকতেন। এখন তা কমে দশ-বারোয় এসে ঠেকেছে। পুলিশ সূত্রের দাবি, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতেই দার্জিলিঙে ঢুকে অশান্তি পাকানোর পরিকল্পনা ছিল বিমল গুরুংয়ের। এদিকে, পুলিশ সূত্রে খবর, দার্জিলিঙের পাশাপাশি কালিম্পঙেও পুলিশের উপর হামলার ছক কষেছিল গুরুংপন্থীরা। কালিম্পঙেও পুলিশের উপর হামলার ছক কষেছিল গুরুংপন্থীরা। আইইডি ও আরডিএক্স ব্যবহার করে হামলার ছক কষেছিল তারা। কিন্তু, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেই ছক ভেস্তে দেয়। অল্পের জন্য হাতছাড়া হন গুরুং ঘনিষ্ঠ দাওয়া লেপচা। কালিম্পঙের পেডং জঙ্গলে গুরুঙ্গদের গোপন ডেরায় অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে ৪৪ পিস পাওয়ার জেল এক্সপ্লোসিভ, ৬০ খানা ডেটোনেটর, ৪টি অসম্পূর্ণ পাইপ বম্ব, সিঙ্গল ব্যারেল বন্দুক ও দেশি পিস্তল। অনুজ শর্মা বলেন, গুরুঙ্গের সঙ্গে মাওবাদী ও উত্তরপূর্বের জহ্গিদের যোগ রয়েছে। ওদের থেকেই এত অস্ত্র পেয়েছে। দার্জিলিঙের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদীর দাবি, আর্মস গুলো দেখে মনে হচ্ছে উত্তর পূর্বের কানেকশন রয়েছে। পুলিশ সূত্রে খবর, গুরুংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সঞ্জয় থুলুংকে অতীতে অস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছিল উত্তর পূর্বের একটি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে! সেইসময় কিছু অস্ত্রও উদ্ধার হয়। সেই সিরিজের একটি অস্ত্র এদিন উদ্ধার হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ৪ মন্ত্রী-সহ ৭৪ জন বিধায়ককে টিকিট দিল না তৃণমূল, তারুণ্যে জোর দিয়ে নতুন মুখ ১৪১
৪ মন্ত্রী-সহ ৭৪ জন বিধায়ককে টিকিট দিল না তৃণমূল, তারুণ্যে জোর দিয়ে নতুন মুখ ১৪১
WB Election: ভোটমুখী পাঁচ রাজ্যের জন্য পর্যবেক্ষক নিয়োগ কমিশনের, কড়া নজর বাংলায় ! কোন পদক্ষেপ ?
ভোটমুখী পাঁচ রাজ্যের জন্য পর্যবেক্ষক নিয়োগ কমিশনের, কড়া নজর বাংলায় ! কোন পদক্ষেপ ?
West Bengal Assembly Election 2026 : 'নেড়া বেলতলায় একবারই যায়, উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব', সজলকে নিশানা সায়ন্তিকার
'নেড়া বেলতলায় একবারই যায়, উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব', সজলকে নিশানা সায়ন্তিকার
West Bengal Assembly Election 2026 : নন্দীগ্রামকে চেনেন 'হাতের তালু'র মতো, শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের 'বাজি' পবিত্র কর আসলে কে ?
নন্দীগ্রামকে চেনেন 'হাতের তালু'র মতো, শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের 'বাজি' পবিত্র কর আসলে কে ?

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget