এক্সপ্লোর

বিশ্ববাংলা সরকারি নয়, মালিক অভিষেক, অভিযোগ মুকুলের, খারিজ করল রাজ্য

কলকাতা: দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ মুকুল রায়। এরপর গত সোমবার প্রথমবার রাজ্যে দলের সদর দফতরে এসে কাগজের তাড়া দেখিয়ে বিস্ফোরণের ইঙ্গিত দিয়েছিলেন। শুক্রবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিজেপির সভা থেকে সেই কাগজ দেখেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুললেন মুকুল রায়। সরাসরি নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিযোগ করলেন, বিশ্বকাপের আয়োজন করল বিশ্ববাংলা। বিশ্ববাংলা কোনও সরকারি প্রতিষ্ঠান নয়। এটা একটা কোম্পানি। মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ববাংলা লোগো, ব্র্যান্ড রাজ্যের। ব্যক্তিগত কপিরাইট নেই। মুকুল অবশ্য শুধু এখানেই থামেননি। তিনি বলেছেন,  তৃণমূলের লোগো, লিফলেট, প্যামফ্লেট যেখানে ছাপা হয়...সেখানকার মালিক অভিষেক। তৃণমূল বলে জাগো বাংলা মুখপত্র। আসলে এটাও একটা কোম্পানি। মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বলেছেন, মুকুল জানেন না, জাগো বাংলা কীভাবে লেখা হত! মমতা নিজের মাইনে দিতেন। আমার বাড়িতে লেখা হত। কীভাবে রেজিস্ট্রি কিছুই জানেন না। তরুণ প্রজন্মকে আনতে বারবার বাধা দিয়েছেন। এখন তার কারণ বোঝা গেল। জাগো বাংলা নিয়ে যা বলেছে প্রমাণ করতে পারলে পদ ছেড়ে দেব। তাঁর আক্রমণের ধারা যে আগামী দিনেও অব্যাহত থাকবে, তাও স্পষ্ট করে দিয়েছেন মুকুল রায়। যদিও, তৃণমূল এসবে কোনও গুরুত্বই দিতে নারাজ। পার্থ বলেছেন, সাদা কাগজ দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের পাঁচটা ব্লক সভাপতি এরকম সভা করতে পারেন। অতীতে অনেক মানুষ গেছে। মানুষ আস্তাকুঁড়ে ফেলে দিয়েছে। সব মিলিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুলের প্রথম সভা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CPM News : 'দিস টাইম...', ভোটের মুখে তাৎপর্যপূর্ণ মন্তব্য বর্ষীয়ান সিপিএম নেতা গৌতম দেবের
CPM News : 'দিস টাইম...', ভোটের মুখে তাৎপর্যপূর্ণ মন্তব্য বর্ষীয়ান সিপিএম নেতা গৌতম দেবের
Bengal Election 2026 : প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে অধীর চৌধুরী, ঠেলাঠেলি-ধস্তাধস্তি, ধুন্ধুমার পরিস্থিতি বহরমপুরে
প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে অধীর চৌধুরী, ঠেলাঠেলি-ধস্তাধস্তি, ধুন্ধুমার পরিস্থিতি বহরমপুরে
Malda Incident : মোথাবাড়ির আসল 'মাথা' কে ? পিছন থেকে কারা কলকাঠি নেড়েছে ? ভয়ঙ্কর অভিযোগ !
মোথাবাড়ির আসল 'মাথা' কে ? পিছন থেকে কারা কলকাঠি নেড়েছে ? ভয়ঙ্কর অভিযোগ !
Malda Incident : ভয়ঙ্কর ! প্রথমে গেট আটকে দেন, কোনওক্রমে বেরোতেই ইটবৃষ্টি ! সেদিন কীভাবে রক্ষা পান জুডিশিয়াল অফিসাররা ?
ভয়ঙ্কর ! প্রথমে গেট আটকে দেন, কোনওক্রমে বেরোতেই ইটবৃষ্টি ! সেদিন কীভাবে রক্ষা পান জুডিশিয়াল অফিসাররা ?

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Embed widget