এক্সপ্লোর

কান্দিতে তৃণমূলকর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা, ফাঁসানো হয়েছে, দাবি দলের

ধৃতের দাবি, তাঁকে ফাসানো হয়েছে। ধৃতের মায়েরও দাবি, আমার ছেলে এ সবের কিছুই জানে না।


রাজীব চৌধুরী,  মুর্শিদাবাদ:  মুর্শিদাবাদের কান্দিতে তৃণমূলকর্মীর বাড়ি থেকে উদ্ধার হল ১২টি তাজা বোমা। গ্রেফতার করা হয়েছে তৃণমূলকর্মীকে। চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, দাবি ধৃতের। এ নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।

খড়ের গাদায় কোথাও মাটির হাঁড়ি,কোথাও প্লাস্টিকের প্যাকেট,তারই মধ্যে রাখা তাজা বোমা!ঘটনাটি ঘটছে মুর্শিদাবাদের কান্দিতে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে আন্দুলিয়া পঞ্চায়েতের গোবিন্দপুরে সুকুর শেখ নামে এক তৃণমূলকর্মীর বাড়িতে হানা দেয় কান্দি থানার পুলিশ।উদ্ধার হয় ১২টি বোমা। গ্রেফতার করা হয় সুকুর শেখকে।ধৃতের দাবি, তাঁকে ফাসানো হয়েছে। ধৃতের মায়েরও দাবি, আমার ছেলে এ সবের কিছুই জানে না। আরব থেকে ভোটের আগে ফিরেছিল। তৃণমূলের হয়ে কাজ করছিল।

এই ঘটনা নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। তৃণমূলের কান্দি ব্লক সভাপতি পার্থপ্রতিম সরকারের দাবি,  উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুকুর শেখের গোয়ালে বোমা রাখা হয়েছিল। একুশের বিধানসভা ভোটে তৃণমূল ভালো ভোট পয়েছিল। চক্রান্ত করে অসমাজিক কার্যকলাপে যুক্তরা বোমা রেখে ফাঁসাচ্ছে।

কান্দির বিজেপি নেতা গৌতম রায় বলেছেন, রাজ্যজুড়েই এই ঘটনা ঘটছে। ভোটের সময়ই ওরা বোমা মজুত করেছিল। পুলিশ নিরপেক্ষ তদন্ত করতে পারলেই সত্যি সামনে আসবে। অশান্তি করার জন্যই এসব রাখা হয়েছে।

বৃহস্পতিবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে, ৩ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এদিকে, মালদার চাঁচলে ১০০ দিনের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠল পঞ্চায়েতের কংগ্রেস সদস্যার বিরুদ্ধে। বিডিও-র দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। আর্থিক তছরুপের অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

স্থানীয় সূত্রে খবর, মাসখানেক আগে চাঁচলের ধঞ্জনা গ্রামে ১০০ দিনের প্রকল্পে সেচ খাল সংস্কারের কাজ শুরু হয়। গ্রামবাসীদের অভিযোগ,প্রকল্পের জন্য ১২ লক্ষ টাকার একাংশ আত্মসাৎ করেছেন মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্যা । পঞ্চায়েত সদস্যার ঘনিষ্ঠজন এমনকী মৃত ব্যক্তির অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার দাবি, সব মিথ্যে অভিযোগ...তৃণমূল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 

কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ নিয়ে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। তারা বলেছেন, গ্রামবাসীরা অভিযোগ করেছে।প্রশাসন ব্যবস্থা নেবে। যদিও জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি,পঞ্চায়েতের কংগ্রেস সদস্যাকে তৃণমূলে টানার জন্য মিথ্যে অভিযোগ তুলে ভয় দেখানো হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget