এক্সপ্লোর

ছেলের সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসে পাস মা, অকৃতকার্য শুধু বাবা

নদিয়া: কথায় আছে শেখার কোনও বয়স হয় না। এবার বাস্তবেও সেটা প্রমাণ করলেন নদিয়ার হাঁসখালির বাসিন্দা বলরাম মণ্ডল ও কল্যাণী মণ্ডল।শুধু পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছের জোরে ছেলের সঙ্গে বসে উচ্চমাধ্যমিক দিয়েছেন এই দম্পতি। হতদরিদ্র পরিবারের ছেলে বলরাম মণ্ডল ১৯৯৭ সালে মাধ্যমিক দেন। কিন্তু, পাস করেননি। সেই বছরই তাঁর বিয়ে হয়ে যায় কল্যাণীর সঙ্গে। রোজগারের তাগিদে পড়াশোনা ছেড়ে কাজকর্ম শুরু করেন। তবে ছেলে বিপ্লবের পড়াশোনায় যাতে কোনও খামতি না থাকে, সেজন্য চেষ্টার কসুর করেননি। নিজেরা আধপেটা খেয়েও ছেলে বিপ্লবকে স্কুলে ভর্তি করেছেন। আর তাকে পড়তে দেখেই বলরাম ও তাঁর মনে আবার পড়াশোনার ইচ্ছেটা জেগে ওঠে। ভর্তি হয়ে যান রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ে। ২০১৩-১৪ সালে সেখান থেকেই মাধ্যমিক পাস করেন। পরের বছর সেখান থেকে মাধ্যমিক পাস করেন বলরামের স্ত্রীও। এরপর ছেলের সঙ্গেই হাঁসখালির হাজরাপুর হাইস্কুলে ভর্তি হয়ে যান। প্রথমে মনে হয়েছিল, কে কী বলবে! কিন্তু, অদম্য ইচ্ছের কাছে সেসব চিন্তা পাত্তা পায়নি। বাবা-মা-ছেলে একসঙ্গেই দু’বছর স্কুলে গেছেন। ছেলে বিপ্লব প্রাইভেট টিউশন পড়ত। তারপর সে-ই বাবা-মাকে পড়াত। উচ্চমাধ্যমিকে ছেলে বিপ্লব পেয়েছে ২৫৩। মা কল্যাণী পেয়েছে ২২৮। তবে আক্ষেপ একটাই। সব কাজ সামলে পড়াশোনা করেও বাবা বলরাম আর পাস করতে পারেননি। বলরাম বলেছেন,পরীক্ষার জন্য পরিশ্রম করেছি। কষ্ট লাগছে। রিভিউ করব। কেন ফেল করলাম বুঝতে পারিনি। পাসের আনন্দের মধ্যেও বাবার জন্য মন খারাপ ছেলের। বিপ্লব এবং তাঁর বাবা-মায়ের পড়াশোনার তাগিদ দেখে উচ্ছ্বসিত তাঁদের স্কুলের প্রধান শিক্ষকও। আপাতত মায়ের সঙ্গে উচ্চশিক্ষার পরামর্শ করতে ব্যস্ত বিপ্লব। দু’জনে একসঙ্গেই পড়াশোনা করার ইচ্ছে। করে দেখানোর এখনও অনেক বাকি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satabdi On Abhishek:
Satabdi On Abhishek:"আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব", চ্যালেঞ্জ অভিষেকের, পাল্টা এবার শতাব্দী রায় , “ এই সিদ্ধান্তটা ৫ তারিখ নিলে ভাল হত..”
Sona Pappu: সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক তথ্য় ED-র,
Sona Pappu: সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক তথ্য় ED-র, "বেআইনি নির্মাণ যাতে হয় সেই জন্য ২২ সালে.."
Sudip Banerjee:আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget