এক্সপ্লোর

Nadia: প্রধানমন্ত্রী আবাস যোজনায় 'দুর্নীতি' পোস্টার ঘিরে শান্তিপুরে তুঙ্গে তৃণমূল-বিজেপি চাপানউতোর

রাজ্যের বিভিন্ন জেলায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে। কোথাও নাম জড়িয়েছে তৃণমূলের, কোথাও আঙুল উঠেছে বিজেপির দিকে...

সুজিত মণ্ডল, শান্তিপুর:  শান্তিপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্বজনপোষণের অভিযোগ তুলে পোস্টার পড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। 

দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। পাল্টা পঞ্চায়েত-দুর্নীতি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।

সোমবার সকালে নদিয়ার শান্তিপুর ব্লকের মনসাতলা এলাকায় হরিপুর নাগরিক মঞ্চের নামে একাধিক জায়গায় পোস্টার দেখা যায়।

পোস্টারে প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্বজনপোষণের অভিযোগ তোলা হয়েছে তৃণমূল পরিচালিত হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও শাসকদলের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। 

অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শান্তিপুরে তৃণমূল পরিচালিত হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শোভা সরকার মণ্ডল বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় আছে। তাঁর অভিযোগ, বিজেপি ওই পোস্টার লাগিয়েছে। 

পাল্টা শান্তিপুরের বিজেপি নেতা বিপ্লব কর বলেন, ঘর পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূলের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে। যারা ঘর পাওয়ার যোগ্য তাদের জন্য আগামীদিনে আন্দোলনে নামব। তৃণমূলের তোলা অভিযোগ খারিজ করে তিনি জানিয়ে দেন, পোস্টারের সঙ্গে বিজেপি জড়িত নয়।

রাজ্যের বিভিন্ন জেলায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে। এর আগে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ উঠেছে মালদা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদে। 

গত সপ্তাহে মালদার হরিশ্চন্দ্রপুরে এই প্রকল্প ঘিরে একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে গিয়েছে। অভিযোগ ওঠে একই ব্যক্তির নামে বরাদ্দ হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার দু-দুটি ঘর।

অভিযোগ, পরিবারের এক সদস্য-সহ বেশ কয়েকজনের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুটি করে ঘরের রেজিস্ট্রেশন করিয়েছেন মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্যা। 

এই বিষয়ে, সিপিএমের পঞ্চায়েত সদস্যা, তাঁর স্বামী ও আবাস যোজনায় নোডাল অফিসারের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ করেছে তৃণমূল।

তার আগে, এই প্রকল্প ঘিরে রাজনীতির পারদ চড়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথি ও মুর্শিদাবাদের ভরতপুরে। কোথাও নাম জড়িয়েছে তৃণমূলের, কোথাও আঙুল উঠেছে বিজেপির দিকে। এবার সেই তালিকায় জুড়ল শান্তিপুরের নাম।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চালকহীন মেট্রো চলবে কলকাতায়, মিলল অনুমতি
চালকহীন মেট্রো চলবে কলকাতায়, মিলল অনুমতি
Newtown Bus Accident: নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
Ritabrata TMC On Abhishek:
"অভিষেককে 'সাইড' করলেই পুরনো সহযোগীদের পাশে পেতে পারেন মমতা..", মত ঋতব্রতপন্থী অনেক নেতার
Ratna On Nirmal Ghosh:
"বাবা বেশি ক্রিমিনাল, কারণ আমার মেয়ের মৃতদেহটাকে ওর বাবাই... ", RG Kar কাণ্ডের পর ভয়াবহ অভিযোগ অভয়ার মায়ের, কার “ধরা পড়ার” কথা বললেন ?

ভিডিও

Ashok Kirtania News: রেশন ডিলারের গোডাউনে সারপ্রাইজ ভিজিটে খাদ্যমন্ত্রী, তারপর যা হল... | BJP | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ২: রাজ্যসভার মনোনয়ন জমা TMC-র ৩ প্রাক্তনীর, TMC-র মধ্যে থেকেই এবার অভিষেককে সরানোর দাবি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ১: ভুরিভুরি অভিযোগে অভিযুক্ত সপুত্র নির্মল ঘোষ, অবশেষে গ্রেফতার ছেলে তীর্থঙ্কর
TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget