এক্সপ্লোর

Nagaland Violence: নিরাপত্তা দিতে পারবে না নাগাল্যান্ড সরকার, আশঙ্কায় সফর বাতিল তৃণমূলের

Nagaland Violence Update: গতকাল নাগাল্যান্ড-গুলিকাণ্ডের কড়া নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিদলের নাগাল্যান্ড যাওয়ার কথা ছিল।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: নাগাল্যান্ডে (Nagaland) যাচ্ছে না তৃণমূলের (TMC) প্রতিনিধিদল। নিরাপত্তা দিতে পারবে না নাগাল্যান্ড সরকার (Nagaland Government)। প্রতিনিধিদল গেলে তাদের বিমানবন্দরে (Airport) আটকে দেওয়া হতে পারে। এই আশঙ্কায় কলকাতা বিমানবন্দরে  গিয়েও সফর বাতিল তৃণমূল প্রতিনিধিদলের।

গতকাল নাগাল্যান্ড-গুলিকাণ্ডের কড়া নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের (Susmita Dev) নেতৃত্বে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নাগাল্যান্ড যাওয়ার কথা ছিল। মন জেলার ওটিং-এ গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করারও কথা ছিল তৃণমূলের প্রতিনিধিদের। কিন্তু নিরাপত্তাহীনতার আশঙ্কায় শেষ পর্যন্ত সফর বাতিল করল তৃণমূল। 

নাগাল্যান্ডে ১৪ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত গোটা দেশ। নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ের টিরু গ্রাম। একেবারে মায়ানমার সীমান্ত ঘেঁষা। ওই এলাকায় জঙ্গি অনুপ্রবেশের সমস্যা নতুন নয়। কিন্তু অনুপ্রবেশকারী রুখতে গিয়েই শনিবার রাতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। স্থানীয় সূত্রের দাবি, কয়লা খনিতে কাজ সেরে গ্রামে ফিরছিলেন কয়েক জন। জঙ্গি সন্দেহে তাঁদের লক্ষ্য করে গুলি চালান অসম রাইফেলসের জওয়ানরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ১৪ জনের শরীর। তারপরই উত্তাল হয়ে ওঠে এলাকা।  অসম রাইফেলসের কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। মৃত্যু হয় এক জওয়ানের।

ঘটনার জেরে রবিবার দিনভর অশান্তি চলে নাগাল্যান্ডের বিভিন্ন জায়গায়। নিরীহ গ্রামবাসীদের প্রাণহানির প্রতিবাদে রাস্তায় নামে উত্তেজিত জনতা। মন জেলায় অসম রাইফেলসের ক্যাম্পে হামলার অভিযোগ ওঠে।অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। অশান্তি যাতে না ছাড়ায় সে জন্য মন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে নাগাল্যান্ড প্রশাসন। SIT গঠন করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। শনিবারের ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে অসম রাইফেলস বিবৃতি দিয়ে জানায়, গোয়েন্দা সূত্রে টিরু গ্রামে জঙ্গিদের উপস্থিতির কথা জানা গিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই চলে অভিযান। এমন ঘটনা গভীর দুঃখের। 

এদিকে নাগাল্যান্ড-গুলিকাণ্ডে সংঘাতে কেন্দ্র ও রাজ্য। আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করল নাগাল্যান্ড পুলিশ। এফআইআরে উল্লেখ, স্থানীয় পুলিশকে না জানিয়ে, তাদের সাহায্য না চেয়েই অভিযান চালানো হয়। সাধারণ নাগরিকদের খুন ও আহত করাই ছিল নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্য। অসম রাইফেলসের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ নাগাল্যান্ড পুলিশের। এদিকে, মন জেলায় জারি হয়েছে কার্ফু। এদিন নিহত গ্রামবাসীদের শেষকৃত্যে যোগ দেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিয়ু। অন্যদিকে, নাগাল্যান্ড-গুলিকাণ্ডের জেরে আফস্পা বাতিলের দাবি জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। 

আরও পড়ুন: Aung San Suu Kyi : আউং সান সু চির ৪ বছরের কারাদণ্ড দিল আদালত, জুন্টা মুখপাত্রের দাবি

সেরা শিরোনাম

Howrah News: তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের,
তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, "এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত.."
Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
Weather Update: ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
Chhath Puja 2026: ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Embed widget