এক্সপ্লোর

Nandigram: ২ লক্ষ টাকা তোলা চেয়ে নন্দীগ্রামে তৃণমূল নেতাকে ‘হুমকি’, ‘বোমাবাজি’!

নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হুমকির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। একে অন্যের ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল ও বিজেপি।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ২ লক্ষ টাকা তোলা চেয়ে নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে চিঠি, থানায় জানানোয় বাড়ির সামনে বোমাবাজি, খুনের হুমকি দেওয়ার অভিযোগ। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নেপথ্যে বিজেপির হাত দেখছে তৃণমূল। পাল্টা শাসকদলের গোষ্ঠীকোন্দলকে দায়ী করেছে গেরুয়া শিবির।

‘তোলা’ চেয়ে ওই তৃণমূল নেতাকে চিরকুট  পাঠানো হয় বলে অভিযোগ। থানায় জানানোয় বোমাবাজি , এসএমএসে খুনের হুমকি পাওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ তুললেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ খাসিনুর রহমান। মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের অভিযোগ, ৩০ জুন  বাড়িতে চিরকুট পাঠিয়ে ২ লক্ষ টাকা দিতে বলা হয়। এরপর ৯ জুলাই বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা।

পরদিন থানায় অভিযোগ জানান তৃণমূল নেতা। অভিযোগ, এরপর শুক্রবার এসএমএস পাঠিয়ে ফের টাকা চেয়ে খুনের হুমকি দেওয়া হয়। ঘটনায় আতঙ্কিত তৃণমূল নেতা ও তাঁর পরিবার।

অভিযোগকারী তৃণমূল নেতা শেখ খাসিনুর রহমান বলেছেন, গত ৩০ জুন বাড়িতে চিরকুট ফেলে দিয়ে যায়, ২ লক্ষ টাকা দিতে বলে। ৯ জুলাই বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে।পরদিন থানায় যাই, গতকাল এসএমএসে টাকা না দিলে প্রাণ সংশয়ের হুমকি দেয়। এই ঘটনায় রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে।

অভিযোগকারী তৃণমূল নেতার মা খুরবানু বিবি বলেছেন, ছেলেকে হুমকি দেওয়ায় আতঙ্কে রয়েছি।

নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হুমকির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। একে অন্যের ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল ও বিজেপি। পূর্ব মেদিনীপুর তৃণমূলের সহ সভাপতি শেখ সুফিয়ানের অভিযোগ, এর পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে।ওরা এভাবে হুমকি দিয়ে টাকা চাইছে।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতি বলেছেন, তাঁদের দলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল। আমাদের হেয় করার জন্য দোষ চাপাচ্ছে।

এই ঘটনায় ফের থানার দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা। পুলিশ জানিয়েছে, কারা হুমকি দিচ্ছে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget