এক্সপ্লোর

Habra: মর্মান্তিক! হাবড়ায় দোলনার ফাঁস গলায় লেগে মৃত্যু ১০ বছরের শিশুর

নিজের ঘরে জানালায় লাগানো কাপড়ের তৈরি একটি দোলনায় ঝুলছিল শিশুটি, সেইসময়...

উত্তর ২৪ পরগনা: দোলনা চড়ার সময় গলায় ফাঁস লেগে মৃত্য ১০ বছরের শিশু l ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার অন্তর্গত দক্ষিণ হাবরা পল্লীমঙ্গল এলাকায় l

ঘটনার সময় ঘরে কেউ ছিল না। ঘটনার সময়ে শিশুর মা ও বাবা বাড়ির ওপরের তলায় ছিলেন।

জানা গিয়েছে, গতকাল বিকেলে নিজের ঘরেই দোলনায় ঝুলছিল বছর-দশেকের সহন দাস l জানালায় লাগানো কাপড়ের তৈরি একটি দোলনায় ঝুলছিল শিশুটি।

হঠাৎই দোলনায় দোল খাওয়ার সময় গলায় ফাঁস লেগে যায় l

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শিশুটির মা এসে দেখেন গলায় ফাঁস লাগা অবস্থায় রয়েছে শিশুটি। শিশুটি সেই সময় অচৈতন্য অবস্থায় ছিল। শিশুর মা তার গলার ফাঁস খুললে, সে পড়ে যায়।

বাবা ধনঞ্জয় দাস ছেলেকে এই অবস্থায় দেখে তড়িঘড়ি হাবরা হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে চিকিৎসকরা সহন কে মৃত বলে ঘোষণা করে l

এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আজ সহন এর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসাত পাঠানো হয়েছে।

যাত্রী ভর্তি সরকারি বাসে আগুন

এদিকে, জেলার আরেকটি ঘটনায় ৩৪ নম্বর জাতীয় সড়কে যাত্রী ভর্তি সরকারি বাসে আগুনে চাঞ্চল্য। নবগ্রামের গোগ্রাম এলাকার ঘটনা।

চলন্ত বাসে হঠাৎই আগুন লেগে যায় তড়িঘড়ি বাস থেকে নামিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে রাখা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ।

বারাসাতে ভাগাড় সমস্যার সমাধান

দীর্ঘদিন ধরে বারাসাত পুরসভার ভাগাড় সমস্যার সমাধান হয়নি। রাস্তায় জমছে আবর্জনার স্তূপ। প্রতিবাদে ১২ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। আজ এনিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

সমস্যার সমাধান হয় কি না, সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পুরসভার ভাগাড় উপছে গোটা এলাকায় আবর্জনা ছড়াচ্ছে। রাস্তায় জঞ্জালের স্তূপ জমছে। দুর্গন্ধে টেঁকা দায়।

এই পরিস্থিতিতে সমাধান চেয়ে ১২ দিন ধরে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। এনিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। দিনকয়েক আগে সমাধানের আশ্বাস দেয় পুরসভা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget