এক্সপ্লোর

North 24 Parganas: বনগাঁয় কোদাল হাতে নিজেই ড্রেন পরিষ্কার করতে নামলেন বিজেপি বিধায়ক, কটাক্ষ তৃণমূলের

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার একাধিক ওয়ার্ড

সমীরণ পাল, বনগাঁ: তৃণমূল পরিচালিত পুরসভার দিকে অভিযোগের আঙুল তুলে এবার ড্রেন পরিষ্কার করতে নামলেন বিজেপি বিধায়ক। পুরসভার পাশাপাশি নিশানা করলেন রাজ্য সরকারকে। পাল্টা জবাব দিয়েছে শাসক দল।

২ দিন আগেই সরব হয়েছিলেন ভ্যাকসিন নিয়ে। সাধারণ মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না বলে অভিযোগ করে জড়িয়েছিলেন বচসায়। বৃহস্পতিবার বিজেপি বিধায়ক নামলেন ড্রেন পরিষ্কারে। 

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার একাধিক ওয়ার্ড। বৃষ্টি থামলেও জল এখনও নামেনি। জল যন্ত্রণায় নাজেহাল সাধারণ মানুষ।

এই পরিস্থিতিতে এদিন জলবন্দি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে যান বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। কথা বলেন, স্থানীয় মানুষের সঙ্গে। 

৮ নম্বর ওয়ার্ডে কোদাল নিয়ে শুরু করে দেন ড্রেন পরিষ্কার। নিশানা করেন পুরসভা ও রাজ্য সরকারকে। বললেন, পরিকল্পনা ছাড়া কাজ করায় বনগাঁ পুরসভার অনেক ওয়ার্ড জলের তলায়। 

পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বনগাঁ পুরসভা প্রশাসক গোপাল শেঠ বলেন, বনগাঁর বিজেপি বিধায়ক ছবি তোলার জন্যে ভাঁওতাবাজি করছেন । জল সারতে উদ্যোগ নিয়েছি আমরা।

এদিন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠও। ইতিমধ্যে পাম্প বসিয়ে জমা জল সরানোর উদ্যোগ নিয়েছে পুরসভা।

এদিকে, বৃষ্টি কমলেও উত্তর ২৪ পরগনার কামারহাটি ও পানিহাটিতে জলছবি ধরা পড়ল পরের দিনও।  কামারহাটির প্রসাদনগরে কার্যত জলপথের চেহারা নিয়েছে বি টি রোড। 

কামারহাটির জল নিকাশির অন্যতম মাধ্যম দাঁতিয়া খাল। পানিহাটি, আগরপাড়া থেকে কামারহাটি হয়ে, ফিডার রোডের পাশ দিয়ে বি টি রোড হয়ে বাগজোলা খালে এসে মিশেছে দাঁতিয়া খাল।  

দুর্ভোগের ছবি আড়িয়াদহের ফিডার রোডেও।  এই অবস্থার জন্য পরস্পরের দিকে আঙুল তুলছেন স্থানীয় বাসিন্দারা ও পুরসভা। কামারহাটি পুরসভার প্রশাসক গোপাল সাহা বলেন, ড্রেনে এত বর্জ্য ফেলা হয়। পুরসভা থেকে বারবার বলা হয়, কিন্তু কেউ শুনছে না। পাম্প চালালেও জল নামাতে পারছি না। বাগজোলা খালেও জলস্তর বেড়ে যায়, সেই জলই এইদিকে চলে আসে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget