এক্সপ্লোর

সরকারি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে স্কুল খোলায় কড়া পদক্ষেপ উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের

স্কুল খোলা থাকায় কারও কোনও অসুবিধা হয়নি, দাবি স্কুল কর্তৃপক্ষের।

সুদীপ চক্রবর্তী, করণদিঘি: সরকারি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে স্কুল খোলায় কড়া পদক্ষেপ নিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। করণদিঘিতে বন্ধ করে দেওয়া হল বেসরকারি স্কুল। স্কুল খোলা থাকায় কারও কোনও অসুবিধা হয়নি, দাবি স্কুল কর্তৃপক্ষের।

সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল। করোনা-বিধিকে উপেক্ষা করে উত্তর দিনাজপুরের করণদিঘিতে খোলা হল বেসরকারি স্কুল। নিয়মভঙ্গের এখানেই শেষ নয়। খুদে পড়ুয়াদের মুখে নেই মাস্ক! সোশ্যাল ডিস্ট্যান্সিং তো দূর স্কুল ভ্যানে গাদাগাদি করে যাতায়াত করানো হচ্ছে পড়ুয়াদের। খবর পেয়ে জেলাশাসকের নির্দেশে বন্ধ করা হল স্কুল।

দ্বিতীয় ঢেউ থেকে এখনও নিস্তার মেলেনি। গত ফেব্রুয়ারি বিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খোলা হয়েছিল স্কুল। ফের সংক্রমণ বাড়তেই বন্ধ হয়েছে শ্রেণিকক্ষের পঠন পাঠন। সংক্রমণের বাড়বাড়ন্তে রাশ টানতে বাতিল করা হয়েছে চলতি বছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা। এরই মধ্যে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, তৃতীয় ডেউয়ে আক্রান্ত হতে পারে ছোটরাও। এই পরিস্থিতিতে মর্ডান কেজি স্কুলে চলছিল নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন। উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মীনা বলেন, খবর পেয়েছি। স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরই গড়ে ওঠে স্কুলটি। এখনও মেলেনি রেজিস্ট্রেশন নম্বর। করোনাআবহে নিয়মভঙ্গ করেও ভাবলেশহীন স্কুলের কর্ণধার। করণদিঘির মর্ডান কেজি স্কুলের কর্ণধার আব্দুল রাইহান বলেন, লকডাউনে বন্ধ ছিল, তিন চার দিন হল স্কুলটা খুলেছি। কেউ স্কুল বন্ধ করতে বললে বন্ধ করে দেব। মাস্ক পরাতে বললে পরিয়ে দেব। তিন চার মাস হল স্কুলের বয়স, রেজিস্ট্রেশন হয়নি। এভাবে স্কুল খোলায় সমালোচনায় সরব শিক্ষকদের একাংশ। ওই এলাকার বালিন্দা তথা শিক্ষক অপূর্বকুমার দাস বলেন, কার্যত লকডাউন চলছে। এই পরিস্থিতিতে স্কুল খোলা অপরাধ করেছে। করোনা পরিস্থিতির মধ্যে অভিভাবকেরাই বা কেন সন্তানদের স্কুলে পাঠালেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget