এক্সপ্লোর

নথিতে ভুল সংশোধন হয়নি, এনআরসি-সিএএ ‘আতঙ্কে’ নিজের পেটে ছুরি দিনমজুরের!

তাহেরুদ্দিন এখন কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি।

পূর্ব মেদিনীপুর: পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হলে কী হবে? ভিটেমাটি হারাতে হবে না তো? কিংবা নাগরিকপঞ্জি হলে কি আদৌ দেশে থাকা যাবে? নাকি  শেষ পর্যন্ত ঠাঁই হবে ডিটেনশন ক্যাম্পে? সম্প্রতি সিএএ এবং এনআরসি নিয়ে দেশ ও রাজ্যে যে জলঘোলা হচ্ছে তাতে আশঙ্কায় দিনযাপন করছিলেন পূর্ব মেদিনীপুরের বসন্তিয়া গ্রামের বাসিন্দা শেখ তাহেরুদ্দিন। তাঁর মনে বাসা বেঁধেছিল আতঙ্ক। আর সেই আতঙ্ক থেকেই এদিন আত্মহত্যার চেষ্টা করলেন খেটে খাওয়া এই দিনমজুর। এমন ভাবে পেটে ছুরি চালিয়েছেন, বেরিয়ে এসেছে পাকস্থলী। তাহেরুদ্দিন এখন কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি।

শেখ তাহেরুদ্দিনের প্রতিবেশী শেখ মালিক এদিন এবিপি আনন্দকে বলেন, তাহেরুদ্দিন দুই ছেলে ও এক মেয়ের বাবা। মাস দুয়েক ধরেই এনআরসি, সিএএ নিয়ে আতঙ্কে ভুগছিলেন তিনি। তার ওপর দিলীপ ঘোষদের একের পর এক বিতর্কিত ও ‘বিদ্বেষমূলক’ মন্তব্য ভীতির জন্ম দিয়েছে এবং তাহেরকে দিশেহারা করেছে।

শেখ মালিক আরও জানান, তাহের কয়েকদিন ধরেই তাঁর আধার, ভোটার কার্ড সহ একাধিক তথ্যের ভ্রম সংশোধনের জন্য হন্যে হয়ে ঘুরেছেন। সরকারি দফতরের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েও কাজ হয়নি। বাবা শেখ মোক্তারুদ্দিনের নথিপত্রের সংশোধন করাতে না পেরেই এদিন আত্মহত্যার চেষ্টা করেন তাহের, এমনই দাবি পরিবারের। পরিবারের তরফে অভিযোগ, কেন্দ্র সরকারের এই সিএএ এবং এনআরসি আতঙ্কের জন্যই এই ঘটনা ঘটেছে। যদিও সেই অঞ্চলের জনপ্রতিনিধিরা কেন্দ্রীয় আইন নিয়ে আরও সচেতনতা বৃদ্ধির পক্ষেই সওয়াল করেছেন। পুলিশের তরফে জানান হয়েছে, “তাহেরুদ্দিন এখন চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার পর যদি ওনার পরিবার লিখিত অভিযোগ করে, সেক্ষেত্রে তদন্ত করে দেখা হবে।”

সেরা শিরোনাম

Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget