এক্সপ্লোর

এটিএম কার্ড হাতিয়ে টাকা লোপাট দুষ্কৃতীদের, জানতে পেরে মারা গেলেন বৃদ্ধ

উত্তর ২৪ পরগনা: টাকা খুইয়ে খোয়া গেল প্রাণটাও। ষাটোর্ধ্ব অমিয়কুমার পাল এবং তাঁর স্ত্রী বাসন্তী। দু’জনে মিলে সংসার। হঠাৎ‍ই সেই পরিবারে চরম বিপর্যয়। আত্মীয়দের দাবি, এটিএম থেকে মোটা টাকা লোপাট হয়েছে বুঝতে পেরে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ অমিয় পাল। আর তারপরই মৃত্যু। ঘটনার সূত্রপাত শনিবার। পরিবার সূত্রে খবর, সে দিন উত্তর ২৪ পরগনার বাসিন্দা অমিয় পাল বাড়ির কাছের একটি এটিএম থেকে ২ হাজার টাকা তোলেন। অভিযোগ, তিনি বেরনোর আগেই, আমডাঙার কাছে মীরহাটি এলাকার ওই এটিএমে দুই যুবক ঢুকে পড়েন। দেখে নেয় বৃদ্ধের এটিএম-এর পাসওয়ার্ড। তাঁদের সঙ্গে ধাক্কা লাগলে বৃদ্ধের হাত থেকে এটিএম কার্ডটি পড়ে যায়। অভিযোগ, তখনই কার্ডটি বদলে দেয় দুই যুবক। তারা অন্য একটি এটিএম কার্ড বৃদ্ধের হাতে ধরিয়ে দেয়।  যা তিনি টের পান বাড়ি ফিরে। সঙ্গে সঙ্গে তিনি কার্ডটি ব্লক করেন। সোমবার ব্যাঙ্ক খুলতেই, বারাসত শাখায় ছোটেন অমিয় পাল। পাসবই আপডেট করতেই তাঁর চক্ষু একেবারে ছানাবড়া। অ্যাকাউন্ট থেকে ৭৮ হাজার টাকা লোপাট! পরিবারের দাবি, এর মধ্যে এটিএম থেকে তোলা হয়েছে ৩৮ হাজার টাকা। আর, অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে ৪০ হাজার। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী অমিয় পালের সংসার চলে মূলত পেনশনের উপর নির্ভর করে। তাঁর অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা এ ভাবে লোপাট হয়ে যাওয়ায় ভেঙে পড়েন বৃদ্ধ। পরিবারের দাবি, ব্যাঙ্ক থেকে বেরিয়েই মাথা ঘুরে পড়ে যান অমিয় পাল। প্রথমে তাঁকে বারাসতের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতা মেডিক্যাল কলেজ। সোমবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, মীরহাটি এলাকার এটিএমে যদি সেই সময় নিরাপত্তাকর্মী থাকতেন, তা হলে ওই দুই যুবক হয়ত বৃদ্ধের থেকে এটিএম কার্ডটিই হাতাতে পারত না। সেক্ষেত্রে হয়ত এ ভাবে প্রাণটাও যেত না অমিয় পালের। মঙ্গলবার, মীরহাটির এটিএমের নিরাপত্তাকর্মী অবশ্য দাবি করেন, ওই এটিএমে সবসময়ই কেউ না কেউ পাহারায় থাকেন। বারাসতের যে ব্যাঙ্কের শাখায় অমিয় পালের অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, টাকা লোপাটের অভিযোগ তারা পায়নি। পেলে খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget