এক্সপ্লোর

হকার উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র বারুইপুর স্টেশন চত্বর, ট্রেনে ভাঙচুর, বোমাবাজি

দক্ষিণ ২৪ পরগণা:হকার উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার বারুইপুর। স্টেশন চত্বরে বোমাবাজি। যাত্রীদের লক্ষ্য করে পাথরবৃষ্টি। জখম কয়েকজন। মারধর রেলের আধিকারিককে, আরপিএফকে হুমকি। নোটিস ছাড়াই অভিযান, দাবি আইএনটিটিইউসির। বেআইনি হকার, প্রয়োজন নেই নোটিসের, পাল্টা দাবি রেলের। হামলাকারীদের বিরুদ্ধে এফআইআরের সিদ্ধান্ত। সকাল ১০ টা। উচ্ছেদ অভিযানের প্রস্তুতি শুরু করে আরপিএফ। খবর পৌঁছতে দেরি হয়নি হকারদের কাছে। স্টেশন চত্বরে শুরু হয় জমায়েত। এরপরই আইএনটিটিইউসি-র পতাকা নিয়ে স্টেশন চত্বরে আরপিএফ বুথের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে হকাররা। শিয়ালদা, ডায়মন্ডহারবার, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর থেকে হকাররা এসে জড়ো হয় বারুইপুর স্টেশনে। ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। হঠাত্‍ই স্টেশন চত্বরে বোমাবাজি শুরু হয়। আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন যাত্রীরা। ঘটনাস্থলে গেলে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার কমল ঘোষকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। বারুইপুর স্টেশনে ঢুকতেই একের পর এক ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু করে হকাররা। জখম হন বেশ কয়েকজন যাত্রী। ট্রেন থেকে চালককে নামানোর চেষ্টা করে বিক্ষোভকারী। রেল লাইনে বসে পড়ে হকাররা। লাইনে সিমেন্টের স্ল্যাব ফেলে ট্রেন অবরোধের চেষ্টাও হয়। বারুইপুর স্টেশনে আটকে পড়ে কয়েকটি ট্রেন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বেশ কিছুক্ষণ পর শুরু হয় ট্রেন চলাচল। পরে সমাধানসূত্রের খোঁজে আরপিএফের সঙ্গে বৈঠকে বসে হকাররা। পাথরবৃষ্টি ও বোমাবাজির অভিযোগ অস্বীকার করে তাদের দাবি, নোটিস ছাড়াই এই অভিযান। পুনর্বাসন না দিলে কেউ স্টেশন ছাড়বে না। যদিও রেলের বক্তব্য, এরা সবাই বেআইনি হকার। তাই নোটিস দেওয়ার প্রশ্ন ওঠে না। পাশাপাশি, পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, রেল আধিকারিককে মারধরের ঘটনায় নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। তবে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে উচ্ছেদ অভিযান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget