এক্সপ্লোর

ই-মনোনয়নে হস্তক্ষেপ নয়, সিপিএমের মামলায় জানাল হাইকোর্ট

কলকাতা: ভাঙড়ের ন’জন প্রার্থীর হোয়াটসঅ্যাপে পাঠানো মনোনয়ন গ্রহণ করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে বুধবার সিপিএম প্রার্থীদের অনলাইনে মনোনয়নের ক্ষেত্রে আদালত কোনও হস্তক্ষেপ করতে চাইল না। সিপিএমের তরফে হাইকোর্টে আবেদন জানানো হয়, হোয়াটসঅ্যাপে পাঠানো ভাঙড়ের ন’জন প্রার্থীর মনোনয়নকে মান্যতা দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে সিপিএমের যে প্রার্থীরা ইমেলে কমিশনের কাছে মনোনয়ন পাঠিয়েছেন, তাও বৈধ বলে গ্রাহ্য করা হোক। বিচারপতি সুব্রত তালুকদার রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্যর কাছে জানতে চান, আইনে কি এরকম সংস্থান আছে? কমিশনের সচিব উত্তরে জানান, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইনের ৪৬-এর (১) নম্বর ধারায় বলা আছে, মনোনয়নের সময় প্রার্থী বা প্রস্তাবককে সশরীরে উপস্থিত থাকতে হবে। ইমেলে মনোনয়ন পেশের সংস্থান এই আইনে নেই। সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য তখন বলেন, ভাঙড়ের প্রার্থীদের হোয়াটসঅ্যাপে পাঠানো মনোনয়ন তো গ্রহণ করা হয়েছে। এই বিষয়টিও ভেবে দেখা হোক। কিন্তু, বিচারপতি সুব্রত তালুকদার জানিয়ে দেন, মঙ্গলবারের নির্দেশ বিশেষ পরিস্থিতিতে দেওয়া হয়। সেটা সকলের জন্য নয়। বিচারপতি এও স্পষ্ট বলে দেন, অনলাইনে মনোনয়নের বিষয়টিতে আদালত হস্তক্ষেপ করার প্রয়োজন মনে করছেন না। সিঙ্গল বেঞ্চের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ভাবছে সিপিএম। পঞ্চায়েত সংক্রান্ত একের পর এক মামলা নিয়েও আদালত চত্বরে তরজায় জড়িয়েছে শাসক-বিরোধী। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীরা মামলাকে দীর্ঘায়িত করছে। আদালত হস্তক্ষেপ করতে চাইছে না। সিপিএম কেন্দ্রীয় কমিটি সদস্য রবীন দেব পাল্টা প্রশ্ন, প্রতিকার চাইতে কোথায় যাব? সিপিএমের তরফে এদিন আরেকটি আদালত অবমাননার মামলাও করা হয়। মনোনয়নে অতিরিক্ত দিনে যেভাবে সন্ত্রাস চালানো হয়েছে, তার প্রেক্ষিতে আদালতের কাছে হস্তক্ষেপের আর্জি জানায় তারা। হাইকোর্ট মামলাটি গ্রহণ করেছে। শুনানি হবে জুন মাসে। তার মধ্যে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের ডিজি-কে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget