এক্সপ্লোর

পঞ্চায়েত ভোট ৩ দফায়, শেষ হবে ১৬ মে-র মধ্যে

কলকাতা: এসে গেল গ্রাম বাংলার ভোট। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, মে মাসের প্রথম সপ্তাহেই শুরু হবে বাংলার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। ভোট হবে তিন দফায়। ১৬ মে রমজান মাস শুরু হচ্ছে। ওই দিনের মধ্যেই ভোটপ্রক্রিয়া শেষ হবে। কমিশন সূত্রে খবর, মে মাসের প্রথম সপ্তাহে ভোট করার কথা জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্য সরকার। তাতে সম্মতি জানিয়ে বুধবার রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কমিশন। সোমবার পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংহ। বৃহস্পতিবার তিনি রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেন। বিরোধী দলগুলির দাবি, ভোটের দিনক্ষণ এবং কেন্দ্রীয় বাহিনীর প্রশ্নে কোনো কথাই বলতে পারেননি কমিশনার। তিনি বলেছেন, তাঁর হাত-পা বাঁধা।

সিপিএম আবার এক দফায় ভোট করানোর দাবি তুলেছে। সুজন চক্রবর্তী বলেন, একদফায় ভোট চাই। অন্তত 45 দিন দিতে হবে প্রচারে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। রাজ্য সরকার সূত্রে অবশ্য দাবি, এক দফায় পঞ্চায়েত ভোট করলে প্রয়োজনীয় পুলিশ পাওয়া যাবে না। তাই ৩ দফায় ভোট করানোর সিদ্ধান্ত। মে মাসে ভোট হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। দিলীপ ঘোষ বলেন, মে মাসে পঞ্চায়েত ভোট হলে মামলা করব। যা শুনে কটাক্ষ করেছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, জনতার দরবার ছাড়া সব দরবারে যাও। আমরা জনতার দরবারে আছি। এখানেই মমতার কাজের খতিয়ান নিয়ে হাজির হব। কেন্দ্রীয় বাহিনীর দাবিতেও অনড় বিজেপি। কমিশনের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে, তৃণমূল নেতা সুব্রত বক্সি এসব নিয়ে মুখ না খুললেও, কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের মহাসচিব। সব বাহিনী নিয়ে ২০১৬ সালে ভোট হয়েছিল। তাতেও আমাদের আসন ২০৭। গত পঞ্চায়েত নির্বাচনে, নির্ঘণ্ট ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে সংঘাতে জড়িয়েছিল রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত।

সেরা শিরোনাম

Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের

ভিডিও

CJP Protest in Delhi |
Gyanesh Kumar Row | বন্ধ থাকবে ইন্টারনেট, Delhi-এর বিভিন্ন জায়গায় জারি ১৬৩ ধারা
CJP Protest in Delhi |
BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget