এক্সপ্লোর

পাণ্ডবেশ্বরে মৃত যুবকে তৃণমূল সমর্থক দাবি করে বিজেপিকে কটাক্ষ, তুঙ্গে রাজনৈতিক তরজা

মৃতকে তৃণমূল সমর্থক বলে দাবি করে নাম না করে বিজেপির দিকে ইঙ্গিত স্থানীয় বিধায়কের।

মনোজ বন্দ্যোপাধ্যায়, আসানসোল: পাণ্ডবেশ্বরে যুবকের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। মৃতকে তৃণমূল সমর্থক বলে দাবি করে নাম না করে বিজেপির দিকে ইঙ্গিত স্থানীয় বিধায়কের। মৃতের নাম দিলীপ তুড়ি। স্থানীয় সূত্রে খবর, মুরগির দোকানে কাজ করতেন বছর তেইশের যুবক। গতকাল রাতে পন্থনগর এলাকায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা ওই যুবককে মৃত ঘোষণা করেন। রাতে মৃতের বাড়িতে যান পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর দাবি, এলাকা অশান্তি তৈরি করতেই দলীয় সমর্থককে খুন করা হয়েছে। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

রাস্তার ধারে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত! এর কিছুটা দূরেই পড়েছিল যুবকের নিথর দেহ। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে যুবকের রহস্যমৃত্যু। মৃতের নাম দিলীপ তুড়ি(২৩)। 
পাণ্ডবেশ্বর থানা এলাকার পান্থনগরের একটি মুরগির দোকানে কাজ করতেন তিনি। পরিবারের দাবি, প্রতিদিনই ১০টার মধ্যে বাড়ি ঢুকে যেতেন যুবক। কিন্তু, ১০টা বেজে গেলেও, বাড়ি না ফেরায়, শুরু হয় খোঁজাখুজি। এরপরই, বাড়ি থেকে কয়েকশ মিটার দূরে রাস্তার ধারে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। 

কয়েক পা এগোতেই উদ্ধার হয় যুবকের চটি। পাশেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে যুবকের মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।যুবকের বুকে, ঘাড়ে ছিল ক্ষতচিহ্ন। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে দাবি আত্মীয়দের।  

মৃতের বোন মধু তুড়ি জানিয়েছেন, বাড়ি ফেরেনি যখন খোঁজাখুঁজি শুরু করি। কারোর সঙ্গে শত্রুতা ছিল না। শাস্তি চাই । আর এই মৃত্যুর পরই শুরু রাজনৈতিক তরজা। মৃতকে দলীয় কর্মী বলে খুনের অভিযোগে সরব হয়েছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। মঙ্গলবার রাতেই মৃতের বাড়িতে যান তিনি। 

পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কথায়, বিগত নির্বাচনে আমাদের হয়ে কাজ করেছেন। খুন করা হয়েছে পুলিশের কাছে দোষীদের চরম শাস্তির দাবি করছি।পাল্টা জবাব দিয়েছে বিজেপি। 

পাণ্ডবেশ্বরের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বলেন , যে কোনও মৃত্যুই দুঃখজনক, খুনের রাজনীতি আমদানি হল, পাণ্ডবেশ্বরে গত ৫ বছরে খুন বন্ধ হয়ে গেছিল>>

যদিও এ বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার (অভিষেক গুপ্ত) জানিয়েছেন, ঘটনায় রাজনীতির যোগসূত্র পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে বিবাহ বহির্ভূত সম্পর্কের তথ্য উঠে এসেছে। সেই সংক্রান্ত বিষয়ে কিছু ঘটেছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। 

সেরা শিরোনাম

Taratala Godown Disaster : শনিবার বাড়ি ফেরার কথা ছিল, ফিরল নিথর দেহ ! শোকস্তব্ধ মৃত শ্রমিক সুমন কর্মকারের পরিবার
শনিবার বাড়ি ফেরার কথা ছিল, ফিরল নিথর দেহ ! শোকস্তব্ধ মৃত শ্রমিক সুমন কর্মকারের পরিবার
Taratala Building Collapse: তারাতলাকাণ্ডে এখনও কয়েকজন শ্রমিকের খোঁজ মেলেনি, ধ্বংসস্তূপের মধ্য়েই চলছে প্রাণের খোঁজ, “আশা করছি, আরও কিছু মানুষকে পাব..”
তারাতলাকাণ্ডে এখনও কয়েকজন শ্রমিকের খোঁজ মেলেনি, ধ্বংসস্তূপের মধ্য়েই চলছে প্রাণের খোঁজ, “আশা করছি, আরও কিছু মানুষকে পাব..”
Swapan Dasgupta : 'বেঙ্গল ইজ ব্যাক উইথ এ ব্যাং', ঘোষণা অর্থমন্ত্রীর; রাজ্যে একাধিক বিনিয়োগ প্রস্তাব : সূত্র
'বেঙ্গল ইজ ব্যাক উইথ এ ব্যাং', ঘোষণা অর্থমন্ত্রীর; রাজ্যে একাধিক বিনিয়োগ প্রস্তাব : সূত্র
TMC News: সুকান্তনগরে তৃণমূলের নেতার ওয়ার্ড অফিসের ভিতরে বেডরুম ! কী চলত সেখানে ? দরজা খুলতেই যা বেরিয়ে এল ..
সুকান্তনগরে তৃণমূলের নেতার ওয়ার্ড অফিসের ভিতরে বেডরুম ! কী চলত সেখানে ? দরজা খুলতেই যা বেরিয়ে এল ..

ভিডিও

Sikkim News | সিকিমেও ভারী বৃষ্টি, জলের তোড়ে ভেঙে গেল বেইলি ব্রিজ | ABP Ananda LIVE
Weather Update Today : আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, জলের তোড়ে ভেসে গেল ব্রিজ | ABP Ananda LIVE
North Bengal News | উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি । উত্তরবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা জারি
Kaliganj News: CM Suvendu Adhikari-র আশ্বাসের পরেই তামান্না খুনে ২ দিনে গ্রেফতার ১২
Mann Ki Baat: ক্রীড়াক্ষেত্র থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মন কি বাত অনুষ্ঠানে কী বার্তা প্রধানমন্ত্রীর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউড়ে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউড়ে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Embed widget