এক্সপ্লোর

Chinese Han Junwei Investigation: পাসওয়ার্ড মান্দারিন ভাষায়, এখনও খোলা যায়নি ধৃত চিনা নাগরিকের ল্যাপটপ, আইফোন

পুলিশের দাবি, ওই ভাষায় সোশাল মিডিয়ায় চ্যাট করা হয়েছে। ভাষা বোঝা গেলে ওই কথোপকথন থেকে হান জুনওয়ে সম্পর্কে আরও তথ্য হাতে আসবে বলে পুলিশের দাবি। 

মালদা: মালদার কালিয়াচকে ভারত-বাংলাদেশ সীমান্তে ধৃত চিনা নাগরিককে ঘিরে রহস্য আরও ঘনীভূত। 

পুলিশ সূত্রে খবর, হান জুনওয়ের ল্যাপটপ ও একটা আইফোনের পাসওয়ার্ড মান্দারিন ভাষায় লক করা রয়েছে। ভাষা সমস্যার কারণে এখনও সেগুলো ক্র্যাক করা সম্ভব হয়নি। উত্তর চিনে কথ্য ভাষা মান্দারিন। পুলিশ সূত্রে দাবি, বিভিন্ন সময় বিভিন্ন রকম পাসওয়ার্ড দিচ্ছে হান। 

পুলিশের দাবি, ওই ভাষায় সোশাল মিডিয়ায় চ্যাট করা হয়েছে। ভাষা বোঝা গেলে ওই কথোপকথন থেকে হান জুনওয়ে সম্পর্কে আরও তথ্য হাতে আসবে বলে পুলিশের দাবি। 

অন্যদিকে, উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর, চিনা নাগরিক হান জুনওয়েকে হেফাজতে পেতে আজ লখনউ আদালতে আবেদন জানানো হবে।

মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে ধৃত চিনের নাগরিক হান জুনওয়েকে জেরার পর এই সব প্রশ্নই তদন্তকারীদের ভাবাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 

রবিবার হানকে জেরা করেন মালদার পুলিশ সুপার সহ আধিকারিকরা। কিন্তু জেরায় পরস্পরবিরোধী কথা বলেছে ধৃত, এমনটাই অভিযোগ। 

এনআইএ সূত্রে খবর, ভারতে বড় ধরনের সাইবার হামলা চালানোর সম্ভবত ছক ছিল হানের। সেই উদ্দেশ্যেই  ১ হাজার ৩০০ সিম পাচার করেছে চিনে। 

চিনে পাঠিয়েছে ১ হাজার ডেটাবেস।  সাইবার বিশেষজ্ঞদের ধারণা, এটা এক ধরনের সাইবার ওয়ারফেয়ারের ছক।  সেই কারণেই সম্ভবত সিম বক্স নামে বিশেষ যন্ত্র ব্যবহার করেছিল হান জুনওয়ে। সিম বক্সের মাধ্যমে টেলিফোনিক কলকে রূপান্তরিত করা যায় ডেটা কলে।   

এতে বহু মানুষের সঙ্গে যোগাযোগ করলেও পরিচয় গোপন রেখে হাতানো যায় টাকা। অভিযোগ, কখনও অ্যাপ তৈরি করে, কখনও ঋণ দেওয়ার নামে গ্রাহকদের থেকে প্রচুর টাকা প্রতারণা করে তা বিদেশে পাঠিয়ে দিত হান।

পাশাপাশি, আইবি সূত্রে খবর, চিনের সামরিক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক হান জুনওয়ে। সামরিক বিশ্ববিদ্যালয়ে কেন ইংরেজি নিয়ে পড়াশোনা, সেটাই ভাবাচ্ছে গোয়েন্দাদের।

গোয়েন্দারা জানার চেষ্টা চালাচ্ছেন, বড় ধরনের সাইবার ওয়ারফেয়ারের পরিকল্পনা নিয়ে কি ভারতে এসেছিল চিনের নাগরিক হান জুনওয়ে?  
  
পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে এক চিনা বন্ধুর সঙ্গে কয়েক দিন ছিল হান। সেই বন্ধুটি কে? সে কি এখনও বাংলাদেশেই রয়েছে?  এসব তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।

হান জুনওয়ের মোটিভ সম্পর্কে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। সূত্রের খবর, লখনউয়ের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড হানকে উত্তরপ্রেদেশে নিয়ে গিয়ে জেরা করার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানাতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget