এক্সপ্লোর

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা না মেলায় বিক্ষোভ, ঘেরাও ধূপগুড়ি হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক

এ দিন স্বাস্থ্য আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পর্যাপ্ত ভ্যাকসিন নেই! তা নিয়ে রাজ্য জুড়ে হয়রানির মুখে পড়েতে হয়েছে সাধারণ মানুষকে। ইতিমধ্যেই একাধিক জায়গায় দফায় দফায় বিক্ষোভের ছবি সামনে এসেছে। শহর থেকে শহরতলি। ছবিটা সর্বত্র একই। এবার ঘটনাস্থল ধূপগুড়ি। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না মেলায় বৃহস্পতিবার ধূপগুড়ি হাসপাতালে ব্য়াপক উত্তেজনা ছড়ায়। এ দিন স্বাস্থ্য আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 

জানা গিয়েছে, শুক্রবার যাঁদের কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের তারিখ ছিল তাঁরা হাসপাতালে আসেন। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ না মেলায় বিক্ষোভ দেখান গ্রাহকরা। এমনকি ব্লক স্বাস্থ্য আধিকারিককে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। যদিও অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুক্রবার  ২৯০ জনকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি প্রতিদিনই ভ্যাকসিনের দ্ধিতীয় ডোজ যে ভাবে আসছে সে ভাবেই দিয়ে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য সময় পেরিয়ে গেলেও অনেকেই এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাননি। সে কারণে নয়া পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। জানানো হয়েছে, চলতি সপ্তাহের শুক্র-শনিবার কলকাতায় মিলবে শুধুমাত্র দ্বিতীয় ডোজ। কলকাতা পুরসভার সব স্বাস্থ্যকেন্দ্র ও মেগা সেন্টারে মিলবে শুধু দ্বিতীয় ডোজ। ‘বহু মানুষের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বাকি, তাই সিদ্ধান্ত’ গত মঙ্গলবার এমনটাই জানিয়েছিলেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ। 

ভ্যাকসিন সংক্রান্ত একাধিক অভিযোগ উঠছেই। কোথায়ও পর্যাপ্ত ভ্যাকসিন নেই। কখনও লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও চূড়ান্ত খারাপ পরিস্থিতির মুখে পড়ছেন সাধারণ মানুষ। কোথাও ভ্যাকসিন মিললেও মিলছে না মেসেজ-সার্টিফিকেট। কোথাও আবার ভ্য়াকসিন নেওয়ার আগেই পৌঁছে যাচ্ছে সার্টিফিকেট। সবমিলিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন অনেকেই। 

গত মঙ্গলবারেই সামনে আসে একটি ঘটনা। জানা যায়, ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েও মেলেনি মেসেজ অথবা ভ্যাকসিনেশন সার্টিফিকেট। এরপরই ভ্যাকসিনের বৈধতা নিয়ে আশঙ্কায় পড়েন কসবার প্রৌঢ়া। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে থানার দ্বারস্থ হন তিনি।  শেষে পুলিশের চাপে গাফিলতির অভিযোগ স্বীকার করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
CM Suvendu Adhikari: নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর,
নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর, "প্রার্থী দিতে পারবে কি তৃণমূল ?.."
Jalpaiguri News: তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ
তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ", ভয়াবহ অভিযোগে শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
Embed widget