এক্সপ্লোর

Birati: বিরাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার এক

বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় স্থানীয় দুষ্কৃতী বাবুলাল-ঘনিষ্ঠ ওই যুবককে। তার কাছ থেকে আরও কোনও সূত্র মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

প্রকাশ সিনহা, বিরাটি: বিরাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় স্থানীয় দুষ্কৃতী বাবুলাল-ঘনিষ্ঠ ওই যুবককে। তার কাছ থেকে আরও কোনও সূত্র মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। একুশে জুলাইয়ের রাতে বিরাটির বণিক মোড়ে পার্টি অফিসের সামনে খুন হন তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যেভাবে, ১ মিনিটে ৫টা গুলি চালিয়ে খুন করা হয়েছে, তা কোনও শার্প শ্যুটারের কাজ।

তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ স্মরণের রাতেই, উত্তর ২৪ পরগনার বিরাটিতে শ্যুটআউটে খুন হলেন তৃণমূল কর্মী। দুটি বাইকে ৪জন এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালায়। ১মিনিটে ৫টা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্তের শরীর। কপালের মাঝখানে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে বুকের দু’দিকে গুলি লাগে। তৃণমূলের অভিযোগ, খুনের ঘটনায় বিজেপির হাত রয়েছে।

আর নিজেদের দাবির স্বপক্ষে একাধিক ছবিও হাজির করেছে তারা। ছবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি সাংসদ অর্জুন সিংহয়ের সঙ্গে যাঁকে দেখা যাচ্ছে, তাঁর নাম বাবুলাল। তৃণমূলের দাবি, বাবুলাল বিধানসভা ভোটের আগে, অর্জুন সিংহের হাত ধরে, বিজেপিতে যোগ দেন। শাসক শিবিরের অভিযোগ, বুধবার সকালে, বিরাটির ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল অফিসের কাছেই অশান্তি বাধানোর চেষ্টা করেন বাবুলাল। তাঁর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, মহারাজ নামে আরেক তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা। সংঘর্ষে জখম হন, বাবুলাল। তৃণমূলের অভিযোগ, সেই রোষেই, রাতে, মহারাজের গোষ্ঠীর সদস্য বলে পরিচিত, তৃণমূল কর্মী, শুভ্রজিৎ দত্তের ওপর হামলা চালায় বাবুলালের অনুগামীরা।

উত্তর দমদমের তৃণমূল কংগ্রেসের সভাপতির দাবি, বাবুলালই করেছে। ওঁর সঙ্গে অর্জুন সিংহের ছবি আছে। একই অভিযোগ দমদম উত্তরের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের। এ নিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ জানিয়েছেন, অনেকেই ছবি তুলতে আসে। সম্ভবত, তৃণমূলে থাকাকালীন ছবি তুলতে এসেছিল। আমি চিনতে পারছি না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget