এক্সপ্লোর

পণের দাবিতে শ্বশুরবাড়ির ‘চাপ’, আত্মঘাতী অন্তঃসত্ত্বা গৃহবধূ, গ্রেফতার স্বামী, শ্বশুর সহ ৩

পূর্ব বর্ধমান: বিয়ে হয়েছিল মাত্র এক বছর চার মাস আগে। গর্ভে এসেছিল সন্তান। কিন্তু, মা হওয়ার সুখ আর ভোগ করতে পারলেন না পূর্ব বর্ধমানের তালিতের বাসিন্দা জান্নাতুন খাতুন। অভিযোগ, পণের দাবিতে শ্বশুরবাড়ির চাপ এমন জায়গায় পৌঁছেছিল, তা সহ্য করতে না পেরে সোমবার আত্মহত্যা করেন তিনি। এমএ পাস করা জান্নাতুনের স্বপ্ন ছিল, বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যাওয়া। কিন্তু, মুদি ব্যবসায়ী স্বামী শেখ মনসুর আলির তা নিয়ে কোনও আগ্রহ ছিল না। অভিযোগ, বিয়ের আগেও মেয়ের শিক্ষাগত যোগ্যতা জানার বদলে তিনি ব্যস্ত ছিলেন পণ নিয়ে কথা বলতে। মৃতার বাবা সফি মকবুল হোসেনের দাবি, ১ লক্ষ টাকা, ২০ ভরি সোনা চায়। আমি ৮০ হাজার টাকা, ১৫ ভরি সোনা দিই। আসবাব পছন্দ হয়নি। বিয়ের দিন নতুন আসবাব দিই। অভিযোগ, মুদি ব্যবসায়ী মনসুর একেবারে হিসেব করে রেখেছিল পণ বাবদ কী কী পাওয়া বাকি। আর তা নিয়েই জান্নাতুনের ওপর লাগাতার মানসিক চাপ তৈরি করতেন তিনি। জান্নাতুনের গর্ভে সন্তান আসার পরেও পরিস্থিতি বদলায়নি। তাঁর খেয়াল রাখার বদলে, শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেন বলে অভিযোগ। আসতে থাকে ডিভোর্সের হুমকি। মৃতার বাবা বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর বাপের বাড়ি পাঠায়। কয়েকদিন আগে বাড়িতে এসে বলে ডিভোর্স পেপারে সই করে দিন, নাহলে টাকা দিন। সোমবার বাপের বাড়িতে অন্তঃসত্ত্বা জান্নাতুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, শ্বশুরবাড়ির মানসিক চাপই তাঁকে এই মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দিয়েছে। থানায় অভিযোগও দায়ের করেন তাঁরা। তার ভিত্তিতে জান্নাতুনের স্বামী, শ্বশুর ও এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। কিছুদিন আগে কন্যাশ্রী প্রকল্পের হাত ধরে বিশ্বের দরবারে সেরার স্বীকৃতি পেয়েছে বাংলা। কিন্তু, সেই রাজ্যে পণের জন্য কন্যাদের এই পরিণতি অনেককেই ভাবাচ্ছে। কেউ কেউ বলছেন, বাল্যবিবাহের মতো পণপ্রথা রুখতেও সচেতনতা প্রচারে কন্যাশ্রীদের কাজে লাগাক প্রশাসন। অনেকে বলছেন, পণের অসুখ সারাতে সচেতনতা বৃদ্ধির সঙ্গে চাই মানসিকতায় বদল। সেটা না হওয়া পর্যন্ত কি আদৌ পরিস্থিতি বদলাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget