এক্সপ্লোর

তৃণমূলের গোষ্ঠীকোন্দল! মহিলা পঞ্চায়েত প্রধানকে কটূক্তি ও হুমকির অভিযোগ দলেরই কর্মীর বিরুদ্ধে

পূর্ব বর্ধমানের বৈকণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা

কমলকৃষ্ণ দে, বর্ধমান: বৈকণ্ঠপুরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। পঞ্চায়েত দফতরের মধ্যেই মহিলা পঞ্চায়েত প্রধানকে কটূক্তি ও হুমকি দেওয়ার অভিযোগ দলেরই কর্মীর বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের বৈকণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত প্রধান শর্মিলা মালিককে রীতিমতো শাসিয়ে হুমকি দেন তৃণমূলেরই দুই কর্মী। বর্ধমান থানায় গতকাল রাতে অভিযোগ দায়ের করা হয়। 

অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী মোজ্জামেল শা সহ ২ জন আচমকা পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে তাঁর কাছে এলাকার অনুন্নয়ন নিয়ে অভিযোগ জানান।  সেই সময় তাঁরা প্রধানকে উদ্দেশ্য করে গালিগালাজ ও প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ।  যদিও অভিযুক্ত মোজ্জামেলের পাল্টা দাবি, প্রধানকে কোনওরকম গালিগালাজ করা বা হুমকি দেওয়া হয়নি। 

উল্লেখ্য, কোচবিহারের দিনহাটায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব যাতে উপনির্বাচনের আগে মাথাচাড়া না দেয়, তার জন্য পদক্ষেপ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা সভাপতি পার্থপ্রতিম রায় জানিয়েছেন, জেলা নেতৃত্বের অনুমতি ছাড়া দিনহাটা মহকুমায় কোনও তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না। এর পরও যাঁরা যাঁরা অনাস্থা আনবেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দিনহাটা বিধানসভা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপির নিশীথ প্রামাণিক। কিন্তু তিনি সাংসদ পদ রেখে বিধায়ক পদ ছেড়ে দেওয়ায় দিনহাটা কেন্দ্রে উপনির্বাচন হবে। তবে উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন।  

উল্লেখ্য, এই একই দিনে গোঘাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে এসেছে। এ দিন তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূল! ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় পঞ্চায়েত সমিতির মহিলা কর্মাধ্যক্ষকে। অভিযোগ, সোমবার হুগলির গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেত্রী শ্যামলী ঘোষকে এভাবেই হেনস্থা করেন দলের নেতা-কর্মীরা। অভিযোগ উঠেছে হুগলির জেলা সহ সভাপতি মানস মজুমদারের বিরুদ্ধে। প্রতিবাদে জেলার সহ সভাপতির অপসারণের দাবিতে অবরোধ করেন তৃণমূলের কর্মীরাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : LPG-সাপ্লাই স্বাভাবিক রাখতে SOP ঘোষণা রাজ্যের
LPG-সাপ্লাই স্বাভাবিক রাখতে SOP ঘোষণা রাজ্যের
Bengal Governor: শপথ নিয়েই নতুন রাজ্যপালের বাংলায় পোস্ট, কী লিখলেন তিনি ?
শপথ নিয়েই নতুন রাজ্যপালের বাংলায় পোস্ট, কী লিখলেন তিনি ?
LPG Gas Crisis: গ্যাসের সঙ্কট কাটাতে রাজ্য সরকারের SOP, সরবরাহে নজর রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
গ্যাসের সঙ্কট কাটাতে রাজ্য সরকারের SOP, সরবরাহে নজর রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
Weather Update: ঘূর্ণাবর্তের জেরে এবার হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে ! ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, পড়বে বাজ, রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস কলকাতায়
ঘূর্ণাবর্তের জেরে এবার হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে ! ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, পড়বে বাজ, রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
UPI Alert : সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Embed widget