এক্সপ্লোর

Darjeeling : বাগডোগরা বিমানবন্দরে উড়ান পরিষেবা বিপর্যস্ত, সমাধান কার হাতে ?

Rain hits Bagdogra : বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, এর সুরাহা প্রয়োজন । এয়ারফোর্স কেন বন্ধ করল এই পরিষেবা., সেটা সমাধানের প্রয়োজন।

সনৎ ঝা,  দার্জিলিং : বৃষ্টির জেরে কমে যাচ্ছে দৃশ্যমানতা। ব্যাপক প্রভাব পড়ছে বাগডোগরার উড়ান পরিষেবায়। তার জেরে বাতিল হচ্ছে ফ্লাইট। তার জেরে যেমন ভুগছে উত্তরবঙ্গের সাধারণ মানুষ, তেমনই নাকাল হচ্ছেন পর্যটকরা। পশ্চিমবঙ্গের ট্যুরিজমের হৃদপিণ্ডই হল উত্তরবঙ্গ। সেখানে এভাবে বিমান পরিষেবা ব্যাহত হলে বাণিজ্যে ক্ষতির শিকার হচ্ছেন উত্তরবঙ্গবাসী। 

দীর্ঘদিনের এই সমস্যার সমাধান চেয়ে এবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও রাজ্যের বিরোধী দলনেতাকে চিঠি দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলিও। সেই সঙ্গে এই মুশাকিল কে আসান করবে তাই নিয়েই দায় ঠ্যালাঠেলি  শুরু করেছে রাজনৈতিক দলগুলো। 

এবার উত্তরবঙ্গে বর্ষা এসেছে আগেই। ভারী বৃষ্টিপাত চলছে কয়েকদিন ধরে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। জলপাইগুলি - কোচবিহারের বিভিন্ন এলাকা ভেসে গিয়েছে। সেই সঙ্গে দৃশ্যমানতা কমে গিয়েছে বাগডোগরায়।তারজেরেই  বিপর্যস্ত শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের পরিষেবা। বাগডোগরা বিমানবন্দর সূত্রে খবর, ভারী বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় গত ২৬ থেকে ২৯ জুন অবধি - ৪ দিনে ৮০টি বিমান পরিষেবা বাতিল করতে হয়।

যে ক’টি বিমান ওঠানামা করেছে, সেগুলিতেও বিস্তর দেরি। তার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার সাধারণ মানুষ। বাগডোগরা বিমানবন্দর অবস্থিত শিলিগুড়িতে। বিশেষজ্ঞরা বলছেন , ভৌগলিকভাবে এর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকেন নেক শিলিগুড়ি, উত্তর-পূর্বের গেটওয়ে । পর্যটন, থেকে ব্যবসা-বাণিজ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগডোগরা বিমানবন্দর। অথচ দৃশ্যমানতার সমস্যায় মাঝেমধ্যেই ব্যাহত হয় উড়ান পরিষেবা। বছর দুয়েক আগে, বাগডোগরা বিমানবন্দরে বসানো হয়েছিল ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম । কিন্তু, দীর্ঘদিন হল, সেই প্রযুক্তি বন্ধ বলে সূত্রের খবর। যার জেরে বাগডোগরা বিমানবন্দরে রাতে কিংবা ভোরের উড়ান পরিষেবা বন্ধ। বৃষ্টি হলে চূড়ান্ত দুর্ভোগ!! এরই সমাধানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবিতে,

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া  এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাতে তিনি উল্লেখ করেছেন, গত ২ দিনে বাগডোগরা বিমানবন্দর থেকে বিমান পরিষেবা । হয় বাতিল হয়েছে, না হয় অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। 

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, এর সুরাহা প্রয়োজন । এয়ারফোর্স কেন বন্ধ করল এই পরিষেবা., সেটা সমাধানের প্রয়োজন। শুভেন্দুকে চিঠি লিখেছি, তিনি যেন কেন্দ্রের সঙ্গে কথা বলেন, এটা উত্তরের সমস্যা। 

অন্যান্য রাজনৈতিক দলগুলিও এই দাবির সঙ্গে সহমত। দার্জিলিং কংগ্রেস জেলা সভাপতি শঙ্কর মালাকারের অভিযোগ, এই সরকার এসে নজর দেয়নি, দীর্ঘদিন জমি নিয়ে টালবাহানা করেছে, কেন্দ্রেরও দেখা উচিত। আবার তৃণমূল নেতা রঞ্জন সরকারের অভিযোগ, এখানকার দার্জিলিংয়ের এমপি কী করছেন? তার তো দেখা উচিত, সমাধান করা উচিত অবিলম্বে। 

শেষপর্যন্ত বাগডোগরা বিমানবন্দরে উড়ান পরিষেবা সচল রাখতে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ করে সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari: ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget