এক্সপ্লোর

কুণাল ঘোষের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়, বাড়ছে তৃণমূলে ফেরার জল্পনা

তৃণমূলের ফিরছেন? কুণাল ঘোষের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়

কলকাতা: জল্পনা উসকে কুণাল ঘোষের বাড়িতে দেখা করতে গেলেন বিজেপির পরাজিত প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার সাড়ে পাঁচটা নাগাদ আসেন তিনি। আপাতত কুণাল ঘোষের অফিসে বৈঠক করছেন দু-জন। গতকালই সপুত্র তৃণমূলে ফিরেছেন মুকুল রায়ের। দীর্ঘ সাড়ে তিন বছর পর তাঁর এই প্রত্যাবর্তন। তাহলে কি এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ও একই পথে হাঁটতে চলেছেন? বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসছেন তিনিও? আপাতত সেই প্রশ্নই ঘুরছে রাজনীতির অন্দরে। 

মুকুল রায়ের দলে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই তৃণমূল-ত্যাগী অন্যদেরও 'ঘর ওয়াপসি' নিয়ে জল্পনা শুরু হয়। যদিও গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন ভোটের আগে যাঁরা গদ্দারি করেছে তাঁদের দলে ফেরাবে না তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, 'গদ্দারদের দলে নেব না।'

এ দিন মমতা আরও বলেন, 'ভোটের সময় মুকুল আমাদের দলবিরোধী একটাও কথা বলেননি। যাঁরা ভোটের সময় গদ্দারি করে বিজেপির হাত শক্তিশালী করতে গিয়েছেন এবং গদ্দারি করেছেন, তাঁদের আমরা নেব না-এটা আমাদের দলের সিদ্ধান্ত। মনে রাখবেন, চরমপন্থী এবং নরমপন্থী আছে। মুকুলের সঙ্গে অনেকেই গেছেন। মুকুল চলে আসায়, তাঁরাও চলে আসতে চাইবেন। কিন্তু, যাঁরা চরমপন্থী, নিম্ন রুচির পরিচয় দিয়েছেন, তাঁদের আমরা নেব না।'

তবে এই 'গদ্দার' তালিকায় কি রয়েছেন রাজীবও? যদিও এই বিষয়টি এখনও স্পষ্ট নয়। বেশ কিছুদিন ধরে বেসুরো ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টেও বিজেপি বিরোধী সুর ছিল। দিন কয়েক আগেই রাজীবের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা ছড়ায়। বিধানসভা ভোটের আগে চার্টার্ড ফ্লাইটে দিল্লি নিয়ে গিয়ে অমিত শাহের বাসভবনে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে যোগদান করিয়েছিল বিজেপি। ভোটে দলের ভরাডুবি এবং নিজের হারের পর সেই বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন রাজীব।

শুভেন্দু অধিকারী যখন দিল্লিতে দাবি করছেন, 'বাংলায় ৩৫৬-র চেয়েও খারাপ পরিস্থিতি', তখন তাঁরই সতীর্থ রাজীব ফেসবুকে লিখলেন, 'সমালোচনা তো অনেক হল...মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না।'

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget